• সমগ্র বাংলা

উলিপুরে নিখোঁজের দুই দিন পর দুই ভাইয়ের মরদেহ উদ্ধার

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুর উপজেলায় ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে ডুবে মারা গেলেন ইব্রাহিম আলী (১২) ও ইমরান হোসেন (৮) নামে দুই ভাই। নিখোঁজ হওয়ার দুই দিন পর সোমবার (১২ মে) সকালে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বেলা ৩টার দিকে উলিপুরের বুড়াবুড়ি ইউনিয়নের চর জলাঙ্গারকুঠি গ্রামের ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে দুর্ঘটনায় পড়ে শিশু দুই ভাই। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি ও স্থানীয়রা ব্যাপক অনুসন্ধান চালালেও তাদের খুঁজে পাওয়া যায়নি। অবশেষে সোমবার সকাল ৬টার দিকে ঘটনাস্থল থেকে প্রায় তিন কিলোমিটার ভাটিতে হাতিয়া ইউনিয়নের পালেরঘাট এলাকায় নদীতে ভাসতে থাকা তাদের মরদেহ দেখে স্থানীয়রা উদ্ধার করে।

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান ঘটনাটি নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে আইনানুগ প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য (০)





image

সাতকানিয়ায় বাস-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ৪

১

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:  চট্ট...

image

নড়াইলে আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ...

২

নড়াইল প্রতিনিধি : আসন্ন শারদীয় দুর্গোৎসব ২০২৬ সুষ্ঠু ও সুন্দ...

image

নড়াইলে এনপিএলের নতুন ফ্র্যাঞ্চাইজি কালিয়া উপজেলা ফাইটার্স...

৩

নড়াইল প্রতিনিধি : নড়াইলে টেপ টেনিস বলের অন্যতম বড় আসর এনপিএল...

image

নড়াইলে সাংবাদিকদের দায়িত্ব ও কর্তব্য বিষয়ক প্রশিক্ষণ কর্ম...

৪

নড়াইল প্রতিনিধি : নড়াইল জেলা ও উপজেলা পর্যায়ের প্রিন্ট ও ইল...

image

বগুড়ায় মেধাবী শিক্ষার্থী ও হতদরিদ্রদের মাঝে বাইসাইকেল, হু...

৫

বগুড়া প্রতিনিধি : ২০২৬-২৭ অর্থবছরের “উপজেলা উন্নয়...

  • company_logo