• সমগ্র বাংলা

রাজারহাটে বিষপানে যুবকের মৃত্যু

  • সমগ্র বাংলা

ফাইল ছবি

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রাজারহাটে স্ত্রীর সাথে অভিমান করে এক যুবক বিষপানে আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে, শনিবার(১০ মে) রাতে উপজেলার চাকিরপশার ইউনিয়নের চাকিরপশার পাঠক গ্রামে। 

পুলিশ ও এলাকাবাসী জানান, ওই গ্রামের বাবলু মিয়ার ছেলে সুমন মিয়া(২৬) গত শুক্রবার গভীর রাতে ঘরে রাখা কীটনাশক পান করে। সে অসুস্থ হয়ে পড়লে তার মা চিৎকার দেয়। এতে এলাকাবাসীরা ছুটে এসে সুমন মিয়াকে দ্রুত কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করে। শনিবার (১০মে) সন্ধ্যার পর সুমন মিয়া চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা যায়। সুমন মিয়ার সঙ্গে তার স্ত্রীর দীর্ঘদিন ধরে দাম্পত্য কলহ চলে আসছিল। ঘটনার দিন তার স্ত্রী বেশ কিছু ছবি সুমনের মোবাইলে পাঠিয়ে দিয়েছিল। সেই ছবি দেখে সুমন আত্মহত্যা করতে পারে বলে এলাকাবাসীরা ধারনা করছে। এ ব্যপারে রাজারহাট থানায় একটি ইউডি মামলা দায়ের হয়েছে। লাশের ময়না তদন্ত শেষে লাশ পরিবারের কাছে হতস্তান্তর করা হয়েছে বলে থানার অফিসার ইনচার্জ মো. তছলিম উদ্দিন জানিয়েছেন। 

মন্তব্য (০)





image

সাতকানিয়ায় বাস-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ৪

১

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:  চট্ট...

image

নড়াইলে আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ...

২

নড়াইল প্রতিনিধি : আসন্ন শারদীয় দুর্গোৎসব ২০২৬ সুষ্ঠু ও সুন্দ...

image

নড়াইলে এনপিএলের নতুন ফ্র্যাঞ্চাইজি কালিয়া উপজেলা ফাইটার্স...

৩

নড়াইল প্রতিনিধি : নড়াইলে টেপ টেনিস বলের অন্যতম বড় আসর এনপিএল...

image

নড়াইলে সাংবাদিকদের দায়িত্ব ও কর্তব্য বিষয়ক প্রশিক্ষণ কর্ম...

৪

নড়াইল প্রতিনিধি : নড়াইল জেলা ও উপজেলা পর্যায়ের প্রিন্ট ও ইল...

image

বগুড়ায় মেধাবী শিক্ষার্থী ও হতদরিদ্রদের মাঝে বাইসাইকেল, হু...

৫

বগুড়া প্রতিনিধি : ২০২৬-২৭ অর্থবছরের “উপজেলা উন্নয়...

  • company_logo