• সমগ্র বাংলা

মাগুরার হাজরাপুরী লিচু সংগ্রহ অনুষ্ঠান ও লিচু মেলা ২০২৫

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

মাগুরা প্রতিনিধি: মাগুরায়“জিআই পণ্য ‘মাগুরার হাজরাপুরী লিচু’ প্রচারণা ও মৌসুমের প্রথম লিচু সংগ্রহ অনুষ্ঠান” ও “লিচু মেলা ২০২৫”অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১১ মে) সকাল ১০.০ টায় মাগুরা সদর উপজেলার ইছাখাদা বাজার সংলগ্ন লিচু বাগানে এবং পরবর্তীতে ইছাখাদা পুরাতন বাজার ইউনিয়ন পরিষদ ভবনের বিপরীত পাশে আয়োজিত “জিআই পণ্য ‘মাগুরার হাজরাপুরী লিচু’ প্রচারণা ও মৌসুমের প্রথম লিচু সংগ্রহ অনুষ্ঠান” ও “লিচু মেলা ২০২৫”–এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মিনা মাহমুদা (পিপিএম)। মাগুরা; উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, মাগুরা এবং স্থানীয় উদ্যোক্তা মিজ জেনিস ফারজানা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাগুরা সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ হাসিবুল হাসান। 

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন যে, মাগুরার হাজরাপুরী লিচু” ২৪ এপ্রিল ২০২৫ তারিখে শিল্প মন্ত্রণালয়ের পেটেন্ট, শিল্প-নকশা ও ট্রেডমার্কস অধিদপ্তর থেকে ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্য হিসেবে নিবন্ধন লাভ করেছে। এটি মাগুরাবাসীর জন্য গর্বের বিষয় এবং কৃষকদের জন্য সম্ভাবনাময় একটি মাইলফলক। 

তিনি আরও বলেন যে, জিআই সনদ একটি পণ্যের স্বাতন্ত্র্য ও গুণগত মানকে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দেয়। এর ফলে ‘হাজরাপুরী লিচু’ পণ্যের বাজারমূল্য ও চাহিদা বৃদ্ধি পাবে, কৃষকের আয় বাড়বে এবং বিদেশি বাজারেও রপ্তানির নতুন দিগন্ত উন্মোচিত হবে। ভবিষ্যতে এই স্বীকৃতিকে কাজে লাগিয়ে ব্র্যান্ডিং, প্রক্রিয়াজাতকরণ, সংরক্ষণ এবং রপ্তানির জন্য একটি পূর্ণাঙ্গ ‘হাজরাপুরী লিচু’ ভ্যালু চেইন গড়ে তোলা হবে।

অনুষ্ঠানে কৃষক, ব্যবসায়ী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিকবৃন্দ ও স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

সাতকানিয়ায় বাস-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ৪

১

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:  চট্ট...

image

নড়াইলে আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ...

২

নড়াইল প্রতিনিধি : আসন্ন শারদীয় দুর্গোৎসব ২০২৬ সুষ্ঠু ও সুন্দ...

image

নড়াইলে এনপিএলের নতুন ফ্র্যাঞ্চাইজি কালিয়া উপজেলা ফাইটার্স...

৩

নড়াইল প্রতিনিধি : নড়াইলে টেপ টেনিস বলের অন্যতম বড় আসর এনপিএল...

image

নড়াইলে সাংবাদিকদের দায়িত্ব ও কর্তব্য বিষয়ক প্রশিক্ষণ কর্ম...

৪

নড়াইল প্রতিনিধি : নড়াইল জেলা ও উপজেলা পর্যায়ের প্রিন্ট ও ইল...

image

বগুড়ায় মেধাবী শিক্ষার্থী ও হতদরিদ্রদের মাঝে বাইসাইকেল, হু...

৫

বগুড়া প্রতিনিধি : ২০২৬-২৭ অর্থবছরের “উপজেলা উন্নয়...

  • company_logo