• সমগ্র বাংলা

উলিপুরে ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে নি‌খোঁজ আপন ২ ভাই

  • সমগ্র বাংলা

ফাইল ছবি

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কু‌ড়িগ্রা‌মের উলিপু‌রে ব্রহ্মপুত্র ন‌দে গোসল কর‌তে নে‌মে ইমরান হো‌সেন (৮) ও ইব্রা‌হিম আলী (১২) না‌মের আপন দুই ভাই নি‌খোঁজ হ‌য়ে‌ছে। শ‌নিবার (১০ মে) বিকেল ৩টার দি‌কে উপ‌জেলার বুড়াবু‌ড়ি ইউনিয়‌নের চর জলাঙ্গারকু‌ঠি গ্রা‌মে এ ঘটনা ঘ‌টে। তারা বুড়াবু‌ড়ি ইউনিয়‌নের দেলদারগঞ্জ এলাকার আমিনুল ইসলা‌মের ছে‌লে।

স্থানীয়রা জানায়, গত ৬ বছর পূ‌র্বে শিশু ইমরান ও ইব্রাহি‌মের মা‌য়ের স‌ঙ্গে তাদের বাবার বি‌চ্ছেদ হয়। এরপর তা‌দের মা ইস‌মোতারার অন‌্যত্র বি‌য়ে হ‌লে শিশু‌ দু‌টি চর জলঙ্গারকু‌ঠির বা‌সিন্দা নানা ইসলাম আলীর বা‌ড়ি‌তে থা‌কে। শ‌নিবার বিকেল ৩টার দি‌কে তা‌দের সহপা‌ঠী রা‌ফি ইসলামসহ (১৩) ইমরান ও ইব্রা‌হিম ব্রহ্মপুত্র নদে গোসল ক‌রতে না‌মে। এ সময় রা‌ফি তী‌রে উঠ‌তে পার‌লেও তারা দুই ভাই (ইমরান ও ইব্রা‌হিম) নদী‌তে ডু‌বে নি‌খোঁজ হয়। প‌রে স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি ক‌রলেও তা‌দের খোঁজ মেলে‌নি।

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) জিল্লুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে ব‌লেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। নিখোঁজ শিশুদের উদ্ধার কার্যক্রম চলছে।

মন্তব্য (০)





image

সাতকানিয়ায় বাস-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ৪

১

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:  চট্ট...

image

নড়াইলে আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ...

২

নড়াইল প্রতিনিধি : আসন্ন শারদীয় দুর্গোৎসব ২০২৬ সুষ্ঠু ও সুন্দ...

image

নড়াইলে এনপিএলের নতুন ফ্র্যাঞ্চাইজি কালিয়া উপজেলা ফাইটার্স...

৩

নড়াইল প্রতিনিধি : নড়াইলে টেপ টেনিস বলের অন্যতম বড় আসর এনপিএল...

image

নড়াইলে সাংবাদিকদের দায়িত্ব ও কর্তব্য বিষয়ক প্রশিক্ষণ কর্ম...

৪

নড়াইল প্রতিনিধি : নড়াইল জেলা ও উপজেলা পর্যায়ের প্রিন্ট ও ইল...

image

বগুড়ায় মেধাবী শিক্ষার্থী ও হতদরিদ্রদের মাঝে বাইসাইকেল, হু...

৫

বগুড়া প্রতিনিধি : ২০২৬-২৭ অর্থবছরের “উপজেলা উন্নয়...

  • company_logo