• সমগ্র বাংলা

নওগাঁয় ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সাইকেল আরোহীর মৃত্যু

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর মহাদেবপুরে ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আতোয়ার হোসেন (৪৫) নামের এক সাইকেল আরোহী যুবকের মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে উপজেলার নাটশাল নবীনগর মাদ্রাসার সামনে এ ঘটনা ঘটে। 

নিহত আতোয়ার হোসেন উপজেলার শুখনা গোপালপুর গ্রামের শফি মন্ডলের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার মহাদেবপুর হাটের দিন। নিহত আতোয়ার মহাদেবপুরে তার কাজ শেষ করে সাইকেল যোগে বাড়ি যাচ্ছিলেন। পথিমধ্যে উপজেলার নাটশাল নবীনগর মাদ্রাসার সামনে পৌঁছালে মহাদেবপুর থেকে মাতাজিগামী একটি ড্রাম ট্রাক তাকে পেছন থেকে ধাক্কা দেয়। ট্রাকের ধাক্কা খেয়ে সে সাইকেল থেকে পরে গেলে চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই সে মৃত্যু বরণ করেন। তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যাওয়ার সময় গ্রামবাসী ঘাটক ট্রাকসহ তার চালককে আটক করে।

সত্যতা নিশ্চিত করে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ শাহীন রেজা বলেন, সংবাদ পেয়ে সাথে সাথেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

মন্তব্য (০)





image

ফরিদপুরে মধুমতীতে বর্ণাঢ্য নৌকা বাইচ ও কনসার্ট: মাদকমুক্ত...

১

ফরিদপুর প্রতিনিধি : ‘মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়...

image

সাতকানিয়ায় বাস-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ৪

২

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:  চট্ট...

image

নড়াইলে আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ...

৩

নড়াইল প্রতিনিধি : আসন্ন শারদীয় দুর্গোৎসব ২০২৬ সুষ্ঠু ও সুন্দ...

image

নড়াইলে এনপিএলের নতুন ফ্র্যাঞ্চাইজি কালিয়া উপজেলা ফাইটার্স...

৪

নড়াইল প্রতিনিধি : নড়াইলে টেপ টেনিস বলের অন্যতম বড় আসর এনপিএল...

image

নড়াইলে সাংবাদিকদের দায়িত্ব ও কর্তব্য বিষয়ক প্রশিক্ষণ কর্ম...

৫

নড়াইল প্রতিনিধি : নড়াইল জেলা ও উপজেলা পর্যায়ের প্রিন্ট ও ইল...

  • company_logo