• সমগ্র বাংলা

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে গোপালপুরে র‍্যালি ও আলোচনা সভা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গোপালপুর প্রতিনিধি:  টাঙ্গাইলের গোপালপুরে আন্তর্জাতিক শ্রমিক দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে গোপালপুর উপজেলা শ্রমিক

ফেডারেশনের উদ্যোগে এক বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (১ মে) সকালে র‍্যালিটি গোপালপুর বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে কোনাবাড়ী বাজার পর্যন্ত প্রদক্ষিণ করে পুরাতন পৌর চত্বরে আলোচনা সভার মধ্য দিয়ে র‍্যালি শেষ হয়।

র‍্যালিতে উপজেলার বিভিন্ন শ্রমজীবী মানুষ, সংগঠনের নেতৃবৃন্দ এবং সাধারণ জনগণ অংশগ্রহণ করেন।

গোপালপুর শ্রমিক ফেডারেশনের আহ্বায়ক খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল,  গোপালপুর শহর বিএনপির সভাপতি খালিদ হাসান উথান, বাস শ্রমিক সমিতির সভাপতি লিটন খান, সনসাধারণ সম্পাদক মোঃ ইবনে খালিদ,  

শ্রমিক ফেডারেশনের সদস্য সচিব ও বাস শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি মো. আমিনুল ইসলাম, বাস শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মোঃ জামাল হোসেন, ট্রাক শ্রমিক সমিতির সভাপতি আব্দুল মজিদ, সাধারণ সম্পাদক মাসুম, গোপালপুর কর্মচারী সমিতির সভাপতি হাবিবুর রহমান হাবিব, অটো রিকশা নসিমন রেজিস্ট্রেশন ২৬০৬ এর সভাপতি মোঃ ইসুব আলী, গোপালপুর শহর যুবদলের সভাপতি মামুনুর রহমান মামুন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক দুলাল হোসেন রাবন, গোপালপুর উপজেলার বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও সকল শ্রমিক সদস্য বৃন্দ।

র‍্যালি শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়, যেখানে শ্রমিকদের অধিকার, নিরাপদ কর্মপরিবেশ, ন্যায্য মজুরি ও সামাজিক সুরক্ষা নিয়ে বক্তব্য রাখেন নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ। বক্তারা বলেন, শ্রমিকরা দেশের অর্থনীতির চালিকাশক্তি, তাই তাদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

মন্তব্য (০)





image

ফরিদপুরে মধুমতীতে বর্ণাঢ্য নৌকা বাইচ ও কনসার্ট: মাদকমুক্ত...

১

ফরিদপুর প্রতিনিধি : ‘মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়...

image

সাতকানিয়ায় বাস-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ৪

২

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:  চট্ট...

image

নড়াইলে আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ...

৩

নড়াইল প্রতিনিধি : আসন্ন শারদীয় দুর্গোৎসব ২০২৬ সুষ্ঠু ও সুন্দ...

image

নড়াইলে এনপিএলের নতুন ফ্র্যাঞ্চাইজি কালিয়া উপজেলা ফাইটার্স...

৪

নড়াইল প্রতিনিধি : নড়াইলে টেপ টেনিস বলের অন্যতম বড় আসর এনপিএল...

image

নড়াইলে সাংবাদিকদের দায়িত্ব ও কর্তব্য বিষয়ক প্রশিক্ষণ কর্ম...

৫

নড়াইল প্রতিনিধি : নড়াইল জেলা ও উপজেলা পর্যায়ের প্রিন্ট ও ইল...

  • company_logo