• সমগ্র বাংলা

উলিপুরে শিয়াল মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কৃষকের

  • সমগ্র বাংলা

ফাইল ছবি

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে পাট ক্ষে‌তে শিয়া‌লের উপদ্রব থেকে রক্ষা করতে তৈরি করা বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুল হা‌কি‌ম (৬০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

বুধবার (৩০ এপ্রিল) সকা‌লে উলিপুর পৌরসভার না‌রি‌কেলবা‌ড়ি সন‌্যাসীরতলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আব্দুল হাকিম ওই এলাকার নুরুল হ‌কের ছে‌লে।

জানা গেছে, পৌরসভার না‌রি‌কেলবা‌ড়ি সন‌্যাসীরতলা এলাকায় বা‌ড়ির পার্শ্ববর্তী জ‌মি‌তে পাট চাষ ক‌রছেন কৃষক আব্দুল হাকিম। কিছুদিন ধরে পাট ক্ষেতে শিয়ালের উপদ্রব দেখা দেয়। শিয়ালের উপদ্রব থেকে পাট ক্ষেত রক্ষা করতে চারপাশে জিআই তার ঝুলিয়ে তাতে বিদ্যুৎসংযোগ দিয়ে ফাঁদ তৈরি করে রাখেন। বুধবার সকালে বিদ‌্যু‌তের সং‌যোগ বি‌চ্ছিন্ন না ক‌রেই পাট ক্ষে‌ত দেখ‌তে গে‌লে ভুলবশত বৈদ্যুতিক তারের সঙ্গে জড়িয়ে আব্দুল হা‌কিম বিদ‌্যুৎস্পৃষ্ট হয়ে জ‌মি‌তে প‌ড়ে যান। পরে স্থানীয় এক বা‌সিন্দা জমিতে ঘাস কাট‌তে গি‌য়ে আব্দুল হা‌কিমকে পড়ে থাক‌তে দে‌খে ডাকচিৎকার শুরু করেন। এরপর এলাকার লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে উপ‌জেলা স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্সে নি‌লে কর্তব‌্যরত চি‌কিৎসক আব্দুল হাকিমকে মৃত ঘোষণা ক‌রেন।

এ বিষয়ে উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. ‌জিল্লুর রহমান জানান, মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

মন্তব্য (০)





image

ফরিদপুরে মধুমতীতে বর্ণাঢ্য নৌকা বাইচ ও কনসার্ট: মাদকমুক্ত...

১

ফরিদপুর প্রতিনিধি : ‘মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়...

image

সাতকানিয়ায় বাস-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ৪

২

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:  চট্ট...

image

নড়াইলে আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ...

৩

নড়াইল প্রতিনিধি : আসন্ন শারদীয় দুর্গোৎসব ২০২৬ সুষ্ঠু ও সুন্দ...

image

নড়াইলে এনপিএলের নতুন ফ্র্যাঞ্চাইজি কালিয়া উপজেলা ফাইটার্স...

৪

নড়াইল প্রতিনিধি : নড়াইলে টেপ টেনিস বলের অন্যতম বড় আসর এনপিএল...

image

নড়াইলে সাংবাদিকদের দায়িত্ব ও কর্তব্য বিষয়ক প্রশিক্ষণ কর্ম...

৫

নড়াইল প্রতিনিধি : নড়াইল জেলা ও উপজেলা পর্যায়ের প্রিন্ট ও ইল...

  • company_logo