ফাইল ছবি
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদে মাছ ধরতে গিয়ে নৌকা থেকে পড়ে নিখোঁজ হওয়ার দুই ঘণ্টা পর এক জেলের মরদেহ উদ্ধার করেছেন স্থানীয়রা। মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার চিলমারী ইউনিয়নের কড়াইবরিশাল এলাকার পাশে ব্রহ্মপুত্র নদে এ ঘটনা ঘটে।
নিহত জেলের নাম লিটন মিয়া (১৯)। তিনি উপজেলা রমনা মডেল ইউনিয়নের রমনা ব্যাপারী এলাকার সুন্দর আলীর ছেলে।
স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো মঙ্গলবার সকালে মাছ ধরতে যায় লিটন। দুপুরের দিকে জাল টানতে গিয়ে নৌকা থেকে ব্রহ্মপুত্র নদে পড়ে গিয়ে নিখোঁজ হন তিনি। এর পরপরই সঙ্গে থাকা লোকজন খোঁজাখুঁজি শুর করে। প্রায় দুই ঘণ্টা পর তার লাশ উদ্ধার করা হয়।
চিলমারী নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইমতিয়াজ কবির বলেন, নিখোঁজ লিটন মিয়ার মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
ফরিদপুর প্রতিনিধি : ‘মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়...
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্ট...
নড়াইল প্রতিনিধি : আসন্ন শারদীয় দুর্গোৎসব ২০২৬ সুষ্ঠু ও সুন্দ...
নড়াইল প্রতিনিধি : নড়াইলে টেপ টেনিস বলের অন্যতম বড় আসর এনপিএল...
নড়াইল প্রতিনিধি : নড়াইল জেলা ও উপজেলা পর্যায়ের প্রিন্ট ও ইল...

মন্তব্য (০)