• সমগ্র বাংলা

পঞ্চগড়ে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় আইনগত সহায়তা প্রদান দিবস পালন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পঞ্চগড় প্রতিনিধিঃ  "দ্বন্দ্বে কোন আনন্দ নাই, আপস করো ভাই, লিগ্যাল এইড আছে পাশে কোন চিন্তা নাই" এই প্রতিপাদ্যেকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পঞ্চগড়ে জাতীয় আইনগত সহায়তা প্রদান দিবস পালন করা হয়েছে।  

দিবসটি উপলক্ষে আজ সোমবার(২৮ এপ্রিল)  সকালে জেলা ও দায়রা জজ আদালত চত্বরে বেলুন ও পায়রা উড়িয়ে দিবসের শুভ সূচনা করা হয়। পরে আদালত চত্ত্বর থেকে জেলা আইনগত সহায়তা প্রদান কমিটির আয়োজনে একটি বর্ণাঢ্য রেলি বের করা হয়। রেলিটি শহরের প্রধান প্রধান  সড়ক প্রদক্ষিণ করে একই স্থান গিয়ে শেষ হয়। এতে সিনিয়র জেলা ও দায়রা জজ সহ বিচারক গণ, জেলা জজ আদালতের পিপি, জিপি, আইনজীবী সমিতির নেতৃবৃন্দ সহ সংশ্লিষ্টরা অংশ গ্রহন করেন।

পরে জেলা আইনজীবী সমিতি চত্ত্বরে আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা আইগত সহায়তা প্রদান কমিটির সদস্য সচিব ও আইগত সহায়তা প্রদান কর্মকর্তা সিনিয়র সহকারী জজ লিমেন্ট রায়ের সঞ্চালনায় ও জেলা আইগত সহায়তা প্রদান কমিটির চেয়ারম্যান সিনিয়র জেলা ও দায়রা জজ মোহা. ইমদাদুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলাও দায়রা জজ) ও জেলা আইনগত সহায়তা প্রদান কমিটির সদস্য মাসুদ পারভেজ, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও জেলা আইনগত সহায়তা প্রদান কমিটির সদস্য মো. নরুজ্জামান, জেলা ও দায়রা জজ আদালতের পিপি আদম সুফী, জিপি আব্দুল বারী প্রমুখ বক্তব্য রাখেন। 

আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। 

 

মন্তব্য (০)





image

জলঢাকায় হাট বাজার ইজারাকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলার প্...

১

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর জলঢাকা পৌরসভার হাট বাজার উম...

image

ফরিদপুরে মধুমতীতে বর্ণাঢ্য নৌকা বাইচ ও কনসার্ট: মাদকমুক্ত...

২

ফরিদপুর প্রতিনিধি : ‘মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়...

image

সাতকানিয়ায় বাস-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ৪

৩

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:  চট্ট...

image

নড়াইলে আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ...

৪

নড়াইল প্রতিনিধি : আসন্ন শারদীয় দুর্গোৎসব ২০২৬ সুষ্ঠু ও সুন্দ...

image

নড়াইলে এনপিএলের নতুন ফ্র্যাঞ্চাইজি কালিয়া উপজেলা ফাইটার্স...

৫

নড়াইল প্রতিনিধি : নড়াইলে টেপ টেনিস বলের অন্যতম বড় আসর এনপিএল...

  • company_logo