• সমগ্র বাংলা

রাণীনগরে প্রশিক্ষণ অনুষ্ঠিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে কৃষক-কৃষাণী ও উদ্যোক্তা প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ অডিটোরিয়ামে দুইদিন ব্যাপী প্রশিক্ষণ সোমবার শেষ হয়। ২০২৪-২০২৫অর্থবছরে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ এন্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) এর আওতায় দিনব্যাপী “কৃষক জিএপি সার্টিফিকেশন” বিষয়ে এই প্রশিক্ষণের আয়োজন করে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। দুইদিনে উপজেলার ৮টি ইউনিয়নের ১২৫জন কৃষক-কৃষাণী ও উদ্যোক্তারা অংশগ্রহণ করে।

সমাপনি দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ প্রদান ও সনদপত্র বিতরণ করেন পার্টনার প্রোগ্রামের রাজশাহী অঞ্চলের সিনিয়র মনিটরিং অফিসার মো: আব্দুল লতিফ। এছাড়াও উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জাহিদুল ইসলাম, সরোয়ারদি হোসেন উপস্থিত ছিলেন। প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। প্রশিক্ষণে ফসলের জমিতে কিটনাশক স্প্রে করার নিয়ম, পানি ও মাটি পরীক্ষা করার প্রয়োজনীয়তাসহ কৃষির নানা বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়।

মন্তব্য (০)





image

জলঢাকায় হাট বাজার ইজারাকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলার প্...

১

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর জলঢাকা পৌরসভার হাট বাজার উম...

image

ফরিদপুরে মধুমতীতে বর্ণাঢ্য নৌকা বাইচ ও কনসার্ট: মাদকমুক্ত...

২

ফরিদপুর প্রতিনিধি : ‘মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়...

image

সাতকানিয়ায় বাস-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ৪

৩

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:  চট্ট...

image

নড়াইলে আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ...

৪

নড়াইল প্রতিনিধি : আসন্ন শারদীয় দুর্গোৎসব ২০২৬ সুষ্ঠু ও সুন্দ...

image

নড়াইলে এনপিএলের নতুন ফ্র্যাঞ্চাইজি কালিয়া উপজেলা ফাইটার্স...

৫

নড়াইল প্রতিনিধি : নড়াইলে টেপ টেনিস বলের অন্যতম বড় আসর এনপিএল...

  • company_logo