• সমগ্র বাংলা

উলিপুরে প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় স্কুল ছাত্রীকে কুপিয়ে জখম

  • সমগ্র বাংলা

ফাইল ছবি

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় সপ্তম শ্রেণির এক স্কুল ছাত্রীকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে রোববার(২৭ এপ্রিল) বিকেলে উপজেলার থেতরাই ইউনিয়নে।

জানা গেছে, দীর্ঘদিন থেকে ওই শিক্ষার্থীকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলো নেশাগ্রস্থ বখাটে যুবক মাঈদুল ইসলাম(২১)। ঘটনার দিন বিদ্যালয় থেকে বাড়ী ফেরার পথে আবারো প্রেমের প্রস্তাব দিলে ওই শিক্ষার্থী তা প্রত্যাখ্যান করে। এরপর বখাটে যুবক মাঈদুল ওই শিক্ষার্থীকে মারধর ও দা দিয়ে কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা আহত অবস্থায় ওই শিক্ষার্থীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অভিযুক্ত মাঈদুল ইসলাম থেতরাই ইউনিয়নের কিশোরপুর গ্রামের কুমারপাড়া গ্রামের শাহাদাত হোসেনের ছেলে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ হারুন অর রশিদ জানান, ওই শিক্ষার্থীকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

এবিষয়ে উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) জিল্লুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন ও হাসপাতালে গিয়ে ওই শিক্ষার্থীর খোঁজ খবর নেয়া হয়েছে। অভিযুক্ত যুবককে গ্রেপ্তারে চেষ্টা চলছে।

মন্তব্য (০)





image

জলঢাকায় হাট বাজার ইজারাকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলার প্...

১

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর জলঢাকা পৌরসভার হাট বাজার উম...

image

ফরিদপুরে মধুমতীতে বর্ণাঢ্য নৌকা বাইচ ও কনসার্ট: মাদকমুক্ত...

২

ফরিদপুর প্রতিনিধি : ‘মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়...

image

সাতকানিয়ায় বাস-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ৪

৩

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:  চট্ট...

image

নড়াইলে আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ...

৪

নড়াইল প্রতিনিধি : আসন্ন শারদীয় দুর্গোৎসব ২০২৬ সুষ্ঠু ও সুন্দ...

image

নড়াইলে এনপিএলের নতুন ফ্র্যাঞ্চাইজি কালিয়া উপজেলা ফাইটার্স...

৫

নড়াইল প্রতিনিধি : নড়াইলে টেপ টেনিস বলের অন্যতম বড় আসর এনপিএল...

  • company_logo