• সমগ্র বাংলা

বগুড়ায় পৌরসভার রাস্তা দখল করে সীমানা প্রাচীর নির্মাণের অভিযোগ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

বগুড়া প্রতিনিধি: বগুড়া শহরের শিববাটি শাহী মসজিদ লেন এলাকায় দুই ভাই প্রভাব খাটিয়ে পৌরসভার আরসিসি ঢালাই রাস্তা ভেঙে জায়গা দখল করে সীমানা প্রাচীর নির্মাণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় গত ২৩ এপ্রিল ওই এলাকার ১০টি পরিবারের পক্ষ থেকে বগুড়া পৌরসভায় অভিযোগ দেয়া হয়েছে।

রাস্তা দখল করে সীমানা প্রাচীর নির্মাণকারী দুই ভাই হলেন, একই এলাকার মৃত হুকুম আলী শেখের ছেলে হেলাল শেখ ও শহিদুল শেখ।

বগুড়া পৌরসভায় অভিযোগ সুত্রে জানা যায়, শিববাটী এলাকার হেলাল শেখ ও শহিদুল শেখ তাদের বাড়ির সামনে পৌরসভা কতৃক আরসিসি ঢালাই করা ৪ ফিট প্রস্থ ও ৭০ ফিট দৈর্ঘ্যের রাস্তা রয়েছে। প্রায় ১৫ বছর আগে পৌরসভা থেকে রাস্তাটি আরসিসি ঢালাই করে দেয়া হয়। ওই রাস্তা দিয়ে ১০টি পরিবারের লোকজন যাতায়াত করে এবং বিভিন্ন প্রকার রিক্সা ও যানবাহন দিয়ে প্রয়োজনীয় মালামাল বহন করা হতো। চলতি মাসের গত ১৭ এপ্রিল হেলাল ও শহিদুল দুই ভাই ওই রাস্তায় প্রভাব খাটিয়ে প্রস্থের একটি অংশে আধাফুট ও অপর অংশে প্রায় ১ ফুট জায়গার আরসিসি ঢালাই রাস্তা কেটে সীমানা প্রাচীর নির্মাণ করেছে। যা পৌর পরিকল্পনাকে এতে করে ওই এলাকায় বসবাস করা পরিবারগুলোর যাতায়াতে সমস্যার দেখা দিয়েছে এবং কোন প্রকার যানবাহন প্রবেশ করতে পারছে না রাস্তা দিয়ে। এ কাজে গ্রামের লোকজন বাধা দিলেও তারা প্রভাব দেখিয়ে সীমানা প্রাচীর নির্মাণ করেছে। সরেজমিনে তদন্ত পূর্বক পৌরসভা কর্তৃপক্ষকে ব্যবস্থা নেয়ার অনুরোধ জানানো হয়।

মন্তব্য (০)





image

জলঢাকায় হাট বাজার ইজারাকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলার প্...

১

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর জলঢাকা পৌরসভার হাট বাজার উম...

image

ফরিদপুরে মধুমতীতে বর্ণাঢ্য নৌকা বাইচ ও কনসার্ট: মাদকমুক্ত...

২

ফরিদপুর প্রতিনিধি : ‘মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়...

image

সাতকানিয়ায় বাস-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ৪

৩

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:  চট্ট...

image

নড়াইলে আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ...

৪

নড়াইল প্রতিনিধি : আসন্ন শারদীয় দুর্গোৎসব ২০২৬ সুষ্ঠু ও সুন্দ...

image

নড়াইলে এনপিএলের নতুন ফ্র্যাঞ্চাইজি কালিয়া উপজেলা ফাইটার্স...

৫

নড়াইল প্রতিনিধি : নড়াইলে টেপ টেনিস বলের অন্যতম বড় আসর এনপিএল...

  • company_logo