ছবিঃ সিএনআই
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কাল বৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড কুড়িগ্রামের বিভিন্ন এলাকা। হঠাৎ দমকা হাওয়ায় ভেঙে পড়েছে অসংখ্য গাছপালা ও বিদ্যুতের খুঁটি। ক্ষতিগ্রস্ত হয়েছে ধান ও ভুট্টা। শনিবার (২৬ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে হঠাৎ ঝড়ে এ পরিস্থিতির সৃষ্টি হয়।
খোঁজ নিয়ে জানা গেছে, জেলার বিভিন্ন উপজেলার উপর দিয়ে হঠাৎ দমকা হাওয়া বয়ে যাওয়ায় ঘরবাড়ি, গাছপালা, বিদ্যুৎ এর খুঁটি ও ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। তবে এতে কী পরিমাণ ক্ষতি হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। অন্যদিকে বিভিন্ন এলাকায় বিদ্যুতের খুঁটি ও তার ছিঁড়ে বন্ধ রয়েছে বিদ্যুৎ সরবরাহ।
এদিকে ঝড়ে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের ষষ্ঠ তালার জানালার গ্লাস ভেঙে তছনছ হয়ে যায়। এ সময় আতঙ্কিত হয়ে পড়েন রোগী ও তাদের স্বজনরা। সদরের পাঁচগাছী ইউনিয়নের কৃষক সামছুল আলম বলেন, কাল বৈশাখী ঝড়ে আমাদের এখানে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে।
সদরের যাত্রাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুল গফুর বলেন, শনিবার রাতে হঠাৎ ঝড়ে আমার ইউনিয়নে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর জলঢাকা পৌরসভার হাট বাজার উম...
ফরিদপুর প্রতিনিধি : ‘মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়...
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্ট...
নড়াইল প্রতিনিধি : আসন্ন শারদীয় দুর্গোৎসব ২০২৬ সুষ্ঠু ও সুন্দ...
নড়াইল প্রতিনিধি : নড়াইলে টেপ টেনিস বলের অন্যতম বড় আসর এনপিএল...

মন্তব্য (০)