• সমগ্র বাংলা

চলনবিলাঞ্চলে তীব্র তাপদাহে জনজীবন ওষ্ঠাগত

  • সমগ্র বাংলা

ফাইল ছবি

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরসহ চলনবিলাঞ্চলে তীব্র তাপদাহে জনজীবন ওষ্ঠাগত হয়ে পড়েছে। সূর্যের প্রচন্ড তাপে যেন লেলিহান শিখা। সূর্য্যের তাপে সবকিছু যেন পুড়ে যাচ্ছে। পিচঢালা পথ গলে যাচ্ছে। তাপমাত্রার পারদ বাড়ছেই। ঈশ্বরদী আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, শনিবার (২৬ এপ্রিল) এ অঞ্চলে তাপমাত্রা ৩৮ থেকে ৪২ ডিগ্রীর মধ্যে। তাপমাত্রায় প্রাণিকূলের অবস্থা শোচনীয়। বিশেষ করে চাটমোহর উপজেলার গরু, হাস-মুরগীর খামারীরা রয়েছে বিপাকে। তাপমাত্রা স্বাভাবিক রাখতে তারা খামারের চালায় বস্তা ভিজিয়ে কৃত্রিম বৃষ্টিধারা তৈরী করছেন। অতি প্রয়োজন ছাড়া কেউ রাস্তায় বের হচ্ছেন না। দুপুরের আগেই ফাঁকা হয়ে যাচ্ছে রাস্তাঘাট। প্রচন্ড এই গরমে শ্রমজীবী মানুষ পড়েছেন বিপাকে। তাদের ঘরে বসে থাকার সুযোগ নেই। চরম বিপাকে পড়েছেন খেটে খাওয়া সাধারণ মানুষ। 

রোজগারের টানে বাইরে বের হতেই হচ্ছে। কাজের তাগিদে বাইরে বেরিয়ে তীব্র গরমে অসহ্য কষ্ট সহ্য করতে হচ্ছে তাদের। অনেকেই হিটস্ট্রোকে আক্রান্ত হচ্ছেন। হাসপাতালে ডায়রিয়া আক্রান্ত রোগির সংখ্যা বেড়েছে।

এদিকে তীব্র এই গরমে শিশু ও বৃদ্ধরা বেশি রোগাক্রান্ত হচ্ছে। এ ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বন করে বেশি করে ঠান্ডা পানি পান ও লেবুর শরবত, ডাবের পানি বেশি করে পান করার পরামর্শ দিয়েছেন চিকিৎসক।

মন্তব্য (০)





image

বিয়ের তিন মাস পর নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হেমনগর ইউনিয়নের ফ...

image

পাবনায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে ড্যাবের র‌্যালী

পাবনা প্রতিনিধিঃ পাবনায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে দ্বিতীয় বর...

image

গাইবান্ধায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে এনসিপি বয়কট শ্লোগান দ...

গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে এনস...

image

ফরিদপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদদের প্রতি সর্বস্তরে...

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে বি...

image

ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)...

  • company_logo