• খেলাধুলা

পিএসএল যোগ দেওয়ার আগে যা বললেন ‘আত্মবিশ্বাসী’ নাহিদ রানা

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্কঃ গত ১১ এপ্রিল পর্দা উঠেছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দশম আসর। এবারের আসরে দল পেয়েছেন ৩ বাংলাদেশি ক্রিকেটার। রিশাদ হোসেন ও লিটন দাসকে পুরো আসরের জন্য অনাপত্তি পত্র (এনওসি) দিলেও নাহিদ রানাকে আসরের শুরু থেকে খেলার অনুমতি দেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট খেলার পর এনওসি পেয়েছেন তিনি। তাই আসরের মাঝপথে পিএসএলে যোগ দিচ্ছেন এই তরুণ গতিতারকা।

শনিবার (২৬ এপ্রিল) পিএসএল খেলতে দেশ ছেড়েছেন ২২ বছর বয়সী নাহিদ রানা। দুপুর একটায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুবাইয়ের উদ্দেশ্যে উড়াল দিয়েছেন তিনি। সেখান থেকে কানেক্টিং ফ্লাইটে পাকিস্তানে যাবেন ডানহাতি এই পেসার। দেশ ছাড়ার আগে নাহিদ জানিয়েছেন, ভালো করতে বেশ আত্মবিশ্বাসী তিনি। নাহিদ বলেন, 'নিজের ব্যাপারে আমার আত্মবিশ্বাস আছে। দলের হয়ে সেরাটা দিতে চাই। আর তা করতে পারলে ভালো কিছুই হবে।'

গত বছর জাতীয় দলে অভিষিক্ত নাহিদ রানা এবারই প্রথম বিদেশি কোনো লিগে খেলতে যাচ্ছেন। পিএসএলে পেশোয়ার জালমির হয়ে মাঠ মাতাবেন তিনি। গত ১৩ জানুয়ারি অনুষ্ঠিত পিএসএলের দশম আসরের ড্রাফটে এই পেসারকে ‘গোল্ডেন’ ক্যাটাগরি থেকে দলে ভেড়ায় পেশোয়ার। যে দলে আছেন বাবর আজম, সাইম আইয়ুবের মতো তারকা। নাহিদ যাওয়ার আগেই অবশ্য ৫ ম্যাচ খেলে ফেলেছে পেশোয়ার। ৩ হারের বিপরীতে ২ জয়ে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের চারে অবস্থান করছে তার দল।

আগামীকাল রোববার (২৭ এপ্রিল) রাত নয়টায় কোয়েটা গ্ল্যাডিয়েটরের বিপক্ষে নিজেদের ষষ্ঠ ম্যাচ খেলবে পেশোয়ার জালমি। সবকিছু ঠিক থাকলে এই ম্যাচেই পিএসএলে অভিষেক হয়ে যেতে পারে তার।

মন্তব্য (০)





image

নাটকীয় ফাইনালে পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত

১

স্পোর্টস ডেস্ক : ভারত-পাকিস্তান দ্বৈরথ মানেই টানটান উত্তেজনা, যা যেকোনো থ্রিল...

image

জাপানের কাছে ধরাশায়ী ব্রাজিল

২

স্পোর্টস ডেস্ক : এশিয়ান পরাশক্তী জাপানের কাছে শেষ মুহুর্তের গোলে হেরে গেছে বি...

image

বাবা ছিলেন তারকা, শেবাগ-রাজ্জাকদের ছেলেরাও হাঁটছেন সে পথেই

৩

স্পোর্টস ডেস্ক : ‘লাইক ফাদার লাইক সান’ — কথাটা বেশ আগে থেকে...

image

ড্রয়ে শেষ হলো রাওয়ালপিন্ডি টেস্ট

৪

স্পোর্টস ডেস্ক : পাকিস্তান ও শ্রীলংকার মধ্যকার দুই ম্যা...

image

‘হামজাকে পাত্তা দিচ্ছি না’, বাংলাদেশকে সরাসরি চ্যালেঞ্জ জ...

৫

স্পোর্টস ডেস্ক : শ্রীলঙ্কাকে মাত্রই ৪–০ গোলে হারিয়ে সেমিফাইনালে এসেছে ব...

  • company_logo