• খেলাধুলা

চট্টগ্রাম টেস্ট: মিরাজের সেঞ্চুরিতে বড় লিডের পথে বাংলাদেশ

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্কঃ বাংলাদেশ দল যখন খাদের কিনারে, তখন ব্যাটিংয়ে নামেন মেহেদী হাসান মিরাজ। চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনের শেষ সময় বিপর্যয় ছাড়াই কাটিয়ে দেন। আজ তৃতীয় দিনে দেখান প্রত্যয়। দারুণ ব্যাটিংয়ে ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট সেঞ্চুরিও তুলে নিয়েছেন। মিরাজের ব্যাটে চড়েই জিম্বাবুয়ের বিপক্ষে বড় লিডের পথে হাঁটছে টাইগাররা। 

সাগরিকার বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে এখনও প্রথম ইনিংসে ব্যাটিং করছে টাইগাররা। ৩ উইকেট নিয়ে শুরু করা বাংলাদেশকে ২৯১ থেকে ৪৪০ রান পর্যন্ত টেনে এনেছেন মিরাজ। দুর্দান্ত ইনিংস খেলে ফিরেছেন অভিষেক হওয়া তানজিম হাসান সাকিব। তাতেই স্বাগতিকরা জমা করেছে ২১৩ রানের লিড।

তৃতীয় দিনের প্রথম সেশনে দ্রুতই উইকেট হারায় বাংলাদেশ। আগের দিনের ৫ রান নিয়ে নামা তাইজুল ইসলাম সকালে ফেরেন আরও ১৫ রান যোগ করে। এরপর চট্টগ্রামের পুরো দিনের গল্প লেখেন মিরাজ ও তানজিম। দুজনের জুটিতে আসে ৯৬ রান। মিরাজ যখন সেঞ্চুরি থেকে ২ রান দূরে তখন ফিফটি হাতছাড়া করে ফেরেন তানজিম। সাদা পোশাকের ক্রিকেটে প্রথমবার খেলতে নামা এই পেসারের ব্যাট থেকে আসে ৪১ রান। তানজিম ফেরার পর মিরাজকে সঙ্গ দিচ্ছেন আরেক পেসার হাসান মাহমুদ।

১৬ রান নিয়ে দিন শুরু করা মিরাজও দেরি করেননি। তুলে নিয়েছেন টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি। ১৫০ বলে ১১ চার ও ছক্কায় ১০২ রানে ব্যাট করছেন মিরাজ। ২০২১ সালে চট্টগ্রামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথমবার শতরান করেন মিরাজ। গত বছর মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়ে ৯৭ রানে থেমেছিলেন মিরাজ। এবার ভুল করেননি। চট্টগ্রামে বাংলাদেশকে পথ দেখানো মিরাজ আছেন আগের সর্বোচ্চ ব্যক্তিগত ১০৩ রানের রেকর্ড ভাঙার দারপ্রান্তে।

ড্রিংক বিরতির আগ পর্যন্ত বাংলাদেশ এখনও ২১৬ রানের লিড নিয়েছে। ৯ উইকেট হারিয়ে টাইগাররা জমা করেছে ৪৪৩ রান।

মন্তব্য (০)





image

নাটকীয় ফাইনালে পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত

১

স্পোর্টস ডেস্ক : ভারত-পাকিস্তান দ্বৈরথ মানেই টানটান উত্তেজনা, যা যেকোনো থ্রিল...

image

জাপানের কাছে ধরাশায়ী ব্রাজিল

২

স্পোর্টস ডেস্ক : এশিয়ান পরাশক্তী জাপানের কাছে শেষ মুহুর্তের গোলে হেরে গেছে বি...

image

বাবা ছিলেন তারকা, শেবাগ-রাজ্জাকদের ছেলেরাও হাঁটছেন সে পথেই

৩

স্পোর্টস ডেস্ক : ‘লাইক ফাদার লাইক সান’ — কথাটা বেশ আগে থেকে...

image

ড্রয়ে শেষ হলো রাওয়ালপিন্ডি টেস্ট

৪

স্পোর্টস ডেস্ক : পাকিস্তান ও শ্রীলংকার মধ্যকার দুই ম্যা...

image

‘হামজাকে পাত্তা দিচ্ছি না’, বাংলাদেশকে সরাসরি চ্যালেঞ্জ জ...

৫

স্পোর্টস ডেস্ক : শ্রীলঙ্কাকে মাত্রই ৪–০ গোলে হারিয়ে সেমিফাইনালে এসেছে ব...

  • company_logo