ছবিঃ সংগৃহীত
স্পোর্টস ডেস্কঃ বৃষ্টির কারণে বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার প্রথম টেস্টের তৃতীয় দিনের খেলা শুরু হতে দেরি হচ্ছে। যদিও গত দুই দিনও আকাশ ছিল মেঘলা, তবে এতটা বৃষ্টি হয়নি।
আজকের টানা বৃষ্টিতে মাঠ খেলার উপযোগী হয়নি এখনও।
প্রথম ইনিংসে টস জিতে ব্যাট করতে নেমে বাংলাদেশ থেমে যায় মাত্র ১৯১ রানে। জিম্বাবুয়ে জবাবে নিজেদের প্রথম ইনিংসে তুলেছে ২৭৩ রান, পেয়েছে ৮২ রানের লিড। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে বাংলাদেশের শুরুটাও ভালো হয়নি। টেস্টের দ্বিতীয় দিন শেষে বাংলাদেশ তুলেছে ১ উইকেটে ৫৭ রান।
সাদমান ইসলাম ৪ রান করে ফিরে গেছেন। ক্রিজে এখন আছেন মাহমুদুল হাসান জয় (২৮ রান) এবং অধিনায়ক মুমিনুল হক (১৫ রান)।
নিউজ ডেস্ক : আইপিএলের সবশেষ আসরের নিলামে কলকাতা নাইট রাইডার্...
স্পোর্টস ডেস্ক : ভারতের ব্যাটিং লাইনআপকে মাত্র ৩২ রানে আটকে ...
নিউজ ডেস্ক : শিরোনামটা পড়ে একটু চমকে উঠতে পারেন। ভাবতে পারেন...
স্পোর্টস ডেস্ক : ফুটবল বিশ্বের এই সময়ের সেরা তারকা হলেন লিওন...
স্পোর্টস ডেস্ক : মিয়ানমারের সঙ্গে গোলশূন্য ড্র করায় এশিয়ান গ...

মন্তব্য (০)