• সমগ্র বাংলা

রায়ণগঞ্জে আওয়ামীল নেতা ও ইউপি সদস্য সমসের গ্রেফতার

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের ইউপি সদস্য ও আওয়ামীগ নেতা শমসের আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল শুক্রবার রাত ১১টায় পূর্বাচল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শমসের আলী উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড (চনপাড়া) সদস্য এবং চনপাড়া ইউনিয়ন (সাংগঠনিক ইউনিয়ন) আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক। তিনি চনপাড়া ৩নং গলির মো. হাসমত আলী ওরফে দয়ালের ছেলে।

তার বিরুদ্ধে রুপগঞ্জ থানায় একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। 

জানা যায়, চনপাড়ার অপরাধ জগতের এক সময়ের একচ্ছত্র নিয়ন্ত্রক সাবেক ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতা বজলুর রহমানের মৃত্যুর পর উপনির্বাচনের মাধ্যমে শমসের আলী ইউপি সদস্য নির্বাচিত হন। তার পর থেকে তিনি চনপাড়ার নিয়ন্ত্রক হয়ে ওঠেন। চনপাড়া এলাকায় ডাকাতি, ছিনতাই, মাদক ব্যবসা ও নানা অপরাধের সাম্রাজ্য গড়ে তোলেন। এছাড়া চনপাড়া পুনর্বাসন কেন্দ্রে একক আধিপত্য বিস্তার নিয়ে নানা অপরাধমূলক কর্মকাণ্ড শুরু করেন। পরে আওয়ামী লীগ সরকারের পতন হলে আত্মগোপনে চলে যান শমসের। এ সময় হাত ছাড়া হয় তার অপরাধ সাম্রাজ্যের নিয়ন্ত্রণ।  

বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ লিয়াকত আলী  জানান, শুক্রবার রাতে নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচল এলাকা হতে কায়েতপাড়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের সদস্য ও চনপাড়া ইউনিট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শমসেরকে আটক করা হয়। তার বিরুদ্ধে রূপগঞ্জ থানায় একাধিক মামলা রয়েছে।

মন্তব্য (০)





image

জলঢাকায় হাট বাজার ইজারাকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলার প্...

১

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর জলঢাকা পৌরসভার হাট বাজার উম...

image

ফরিদপুরে মধুমতীতে বর্ণাঢ্য নৌকা বাইচ ও কনসার্ট: মাদকমুক্ত...

২

ফরিদপুর প্রতিনিধি : ‘মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়...

image

সাতকানিয়ায় বাস-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ৪

৩

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:  চট্ট...

image

নড়াইলে আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ...

৪

নড়াইল প্রতিনিধি : আসন্ন শারদীয় দুর্গোৎসব ২০২৬ সুষ্ঠু ও সুন্দ...

image

নড়াইলে এনপিএলের নতুন ফ্র্যাঞ্চাইজি কালিয়া উপজেলা ফাইটার্স...

৫

নড়াইল প্রতিনিধি : নড়াইলে টেপ টেনিস বলের অন্যতম বড় আসর এনপিএল...

  • company_logo