• সমগ্র বাংলা

ফরিদপুরের মধুখালীতে স্পিড ব্রেকারের দাবিতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরের মধুখালী উপজেলার মেছড়দিয়া মোড়ে স্পিড ব্রেকার স্থাপনের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে এলাকাবাসী। শনিবার ঘটে যাওয়া মর্মান্তিক সড়ক দুর্ঘটনার প্রতিবাদে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

রবিবার (২০ এপ্রিল) সকাল সাড়ে ৯ টায় মেছড়দিয়া মোড় বাজারে ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

বাজারের সভাপতি এস. এম. কামাল হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. আকরাম ফকিরের সঞ্চালনায় কর্মসূচিতে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধন শেষে বিক্ষুব্ধ জনতা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন।

এসময় বক্তব্য দেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. ফরিদুল ইসলাম সাগর, পৌর কৃষক দলের আহ্বায়ক মো. নূর নবী মিয়া, শিক্ষক মো. লিটন খান, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. মাহবুব তালুকদার, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক গোলাম শারাফাত সরতসহ আরও অনেকে।

বক্তারা বলেন, মেছড়দিয়া মোড়টি গুরুত্বপূর্ণ হলেও এখানে স্পিড ব্রেকার না থাকায় বারবার দুর্ঘটনা ঘটছে। এর দ্রুত প্রতিকার না করা হলে আরও প্রাণহানি ঘটবে বলে আশঙ্কা করেন তারা।

তারা হুঁশিয়ারি দেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে স্পিড ব্রেকার স্থাপন না করা হলে কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে।

উল্লেখ্য, গতকাল শনিবার (১৯ এপ্রিল) খুলনা থেকে ঢাকা গামি  একটি গোল্ডেন লাইন পরিবহন মেছড়দিয়া মোড়ে একটি অটোভ্যানকে চাপা দেয়। এতে ভ্যানের দুই যাত্রী উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথেই মারা যান। এই মর্মান্তিক ঘটনার প্রতিবাদে এলাকাবাসী মানববন্ধন ও বিক্ষোভে অংশ নেন।

 

মন্তব্য (০)





image

জলঢাকায় হাট বাজার ইজারাকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলার প্...

১

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর জলঢাকা পৌরসভার হাট বাজার উম...

image

ফরিদপুরে মধুমতীতে বর্ণাঢ্য নৌকা বাইচ ও কনসার্ট: মাদকমুক্ত...

২

ফরিদপুর প্রতিনিধি : ‘মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়...

image

সাতকানিয়ায় বাস-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ৪

৩

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:  চট্ট...

image

নড়াইলে আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ...

৪

নড়াইল প্রতিনিধি : আসন্ন শারদীয় দুর্গোৎসব ২০২৬ সুষ্ঠু ও সুন্দ...

image

নড়াইলে এনপিএলের নতুন ফ্র্যাঞ্চাইজি কালিয়া উপজেলা ফাইটার্স...

৫

নড়াইল প্রতিনিধি : নড়াইলে টেপ টেনিস বলের অন্যতম বড় আসর এনপিএল...

  • company_logo