• সমগ্র বাংলা

কালবৈশাখী ঝড়ে গাছের নিচে চাপা পড়ে এক নারীর মৃত্যু

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের ফুলবাড়ীতে কালবৈশাখী ঝড়ে ঘরের ওপর পড়া গাছের নিচে চাপা পড়ে এক নারীর মৃত্যু হয়েছে। রোববার রাত ৩টার দিকে উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের ফকিরপাড়া জকুরটল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত নারীর নাম ছকিলা বেগম (৫২)। তিনি ওই গ্রামের গোলাম হোসেনের স্ত্রী। 

নিহতের বোন ছবিয়া বেগম জানান, ছকিনার স্বামী বাড়ীতে না থাকায় আমরা দুই বোন এক ঘরে ঘুমিয়ে পড়ি। রাত ৩টার দিকে প্রচণ্ড বেগে কালবৈশাখী ঝড় উঠলে আমি নিরাপদে যাওয়ার জন্য বোনকে বলেছি। তড়িঘরি করে আমি ঘর থেকে বের হলেও সে বের হতে পারেনি। এ অবস্থায় ঘরের পাশে থাকা বিশাল আকৃতির একটি ভেল্লিগাছ ছকিলা বেগমের ঘরের ওপর পড়ে। এতে বিছানায় শুয়ে থাকা অবস্থায় তিনি গাছের নিচে চাপা পড়ে মৃত্যুবরণ করেন। ঝড় থেমে যাওয়ার পরে পরিবারের লোকজন উঠে ঘরের ওপর গাছ পড়ে থাকতে দেখে চিৎকার করি। আশপাশের লোকজন এগিয়ে এসে গাছ সরিয়ে তার মৃতদেহ উদ্ধার করে। 

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য (০)





image

জলঢাকায় হাট বাজার ইজারাকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলার প্...

১

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর জলঢাকা পৌরসভার হাট বাজার উম...

image

ফরিদপুরে মধুমতীতে বর্ণাঢ্য নৌকা বাইচ ও কনসার্ট: মাদকমুক্ত...

২

ফরিদপুর প্রতিনিধি : ‘মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়...

image

সাতকানিয়ায় বাস-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ৪

৩

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:  চট্ট...

image

নড়াইলে আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ...

৪

নড়াইল প্রতিনিধি : আসন্ন শারদীয় দুর্গোৎসব ২০২৬ সুষ্ঠু ও সুন্দ...

image

নড়াইলে এনপিএলের নতুন ফ্র্যাঞ্চাইজি কালিয়া উপজেলা ফাইটার্স...

৫

নড়াইল প্রতিনিধি : নড়াইলে টেপ টেনিস বলের অন্যতম বড় আসর এনপিএল...

  • company_logo