• সমগ্র বাংলা

মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহীউদ্দীন কারাগারে

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

মা‌নিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহীউদ্দীনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন জেলা ও দায়রা জজ আদালতের বিচারক লিয়াকত আলী মোল্লা।
মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুর ১১টার দি‌কে জেলা ও দায়রা জজ আদালতে জামিনের আবেদন করলে, শুনানি শেষে বিচারক লিয়াকত আলী মোল্লা তার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মানিকগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করে শুনানি করেন আসামিপক্ষের আইনজীবীরা। দীর্ঘ সময় শুনানি শেষে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে ন্যায় বিচার প্রার্থনা করলে আদালতের বিচারক এই আদেশ দেন।

মানিকগঞ্জ কোর্ট ইন্সপেক্টর মো. আবুল খায়ের বলেন, গোলাম মহীউদ্দীনের বিরুদ্ধে মানিকগঞ্জে ৪টি নাশকতা মামলা রয়েছে। এর মধ্যে তিনি হাইকোর্ট থেকে জামিনে ছিলেন। উচ্চ আদালতের জামিনের মেয়াদ শেষ হওয়ায় আজকে মানিকগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন বহালের আবেদন করলে বিচারক জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তবে তিনি উচ্চ আদালত থেকে কোনো কোনো মামলায় জামিনে ছিলেন এবং আজ কোন মামলায় তাকে কারাগারে পাঠানো হলো এর সুনির্দিষ্ট তথ্য বিকেলের দিকে দেওয়া যাবে।

প্রসঙ্গত, ছাত্র জনতার আন্দোলনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২৪ সালে ৫ আগস্ট দেশ ছেড়ে পালিয়ে যান। বৈষ্যমবিরোধী ছাত্র আন্দোলনের সময় মানিকগঞ্জে গত ১৮ জুলাই, ৪ ও ৫ আগস্টে ছাত্র জনতার ওপর হামলা হয়। গত জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে ছাত্র জনতার ওপর হামলার ঘটনায় জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহীউদ্দীনের বিরুদ্ধে কয়েকটি মামলা হয়।

 

মন্তব্য (০)





image

ঘোড়াঘাটে বাঁশবহনকারি ট্রাকের ধাক্কায় কাভার্ডভ্যানে চালক নিহত

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে বাঁশবহনকারি ট্র...

image

জুলাই সনদ এবং গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে দিনাজপুরে ১১...

দিনাজপুর প্রতিনিধি: জুলাই সনদ এবং গণভোটের রায় বাস্তবায়নসহ গণ...

image

র‍্যাব-১৫ এর শ্বাসরুদ্ধকর অভিযান: গ্রেফতার-১ অপহরণের শিকা...

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার মুচ...

image

ফ্যাসিস্ট শেখ হাসিনার বিচার নিশ্চিতে জাতীয় ঐক্যমত প্রয়োজন...

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ ফ্যাসিস্ট শেখ হাসিনার বিচার নিশ্চি...

image

রোহিঙ্গা ক্যাম্পে ভারী বৃষ্টি : পাহাড়ধসে বসতঘর চাপায় প্রা...

কক্সবাজার প্রতিনিধি : টানা ভারী বৃষ্টিতে উখিয়ার রোহিঙ্গ...

  • company_logo