• সমগ্র বাংলা

কিশোরগঞ্জে নিজ বাসা থেকে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

কিশোরগঞ্জ, প্রতিনিধি ঃ কিশোরগঞ্জে বাসা থেকে আমিনুল ইসলাম (৩১) নামে এক পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (০৭ মার্চ) দিবাগত রাত সাড়ে ১১ টার দিকে জেলা শহরের নিউটাউন তারাপাশা পূর্ব এলাকার শরীফুল ইসলামের বাসা থেকে তার মরদেহটি উদ্ধার করে পুলিশ। 

নিহত আমিনুল ইসলাম নেত্রকোনা জেলার মদন উপজেলার গঙ্গানগর গ্রামের আবদুল হামিদের ছেলে। গত চার বছর যাবত কিশোরগঞ্জ পিবিআই পুলিশে কর্মরত ছিলেন তিনি। শরীফুল ইসলামের বাসার ভাড়াটিয়া ছিলেন তিনি। ওই বাসায় স্ত্রী ও সন্তান নিয়ে থাকতেন আমিনুল। ঈদে স্ত্রী ও সন্তান বাড়িতে থাকায় বাসায় একা ছিলেন আমিনুল।

জানা যায়, ঈদের ছুটি কাটিয়ে স্ত্রী–সন্তান রেখে গত (০৫ এপ্রিল) আমিনুল ইসলাম তার কর্মস্থল কিশোরগঞ্জ এসেছিলেন। (০ ৬ এপ্রিল) ডিউটি করেন। (০৭ এপ্রিল) তার কোনো ডিউটি ছিল না। ওইদিন রাতেই ঘটনাটি ঘটে। কী কারণে এমন ঘটনা ঘটেছে, এ বিষয়ে এখনো কিছু জানা
যায়নি।

আমিনুল ইসলামের শ্যালক ইয়াসিন মিয়া জানায়, গতকাল সোমবার দুপুরে সর্বশেষ তার মা ও স্ত্রীর সঙ্গে কথা বলেন আমিনুল। এরপর থেকে তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। পরে পরিবারের সদস্যরা বাসার মালিককে জানালে তিনি বাসার দরজা বন্ধ দেখে ডাকাডাকি করেও সারা না পেয়ে তাদেরকে জানান। খবর পেয়ে পুলিশ গিয়ে দরজা ভেঙে ঝুলন্ত অবস্থায় আমিনুলের মরদেহ উদ্ধার করে।

কিশোরগঞ্জ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পুলিশ সুপার মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, রাতেই পুলিশ গিয়ে তার মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য (০)





image

জলঢাকায় হাট বাজার ইজারাকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলার প্...

১

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর জলঢাকা পৌরসভার হাট বাজার উম...

image

ফরিদপুরে মধুমতীতে বর্ণাঢ্য নৌকা বাইচ ও কনসার্ট: মাদকমুক্ত...

২

ফরিদপুর প্রতিনিধি : ‘মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়...

image

সাতকানিয়ায় বাস-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ৪

৩

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:  চট্ট...

image

নড়াইলে আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ...

৪

নড়াইল প্রতিনিধি : আসন্ন শারদীয় দুর্গোৎসব ২০২৬ সুষ্ঠু ও সুন্দ...

image

নড়াইলে এনপিএলের নতুন ফ্র্যাঞ্চাইজি কালিয়া উপজেলা ফাইটার্স...

৫

নড়াইল প্রতিনিধি : নড়াইলে টেপ টেনিস বলের অন্যতম বড় আসর এনপিএল...

  • company_logo