• সমগ্র বাংলা

লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় পুলিশবাহী ভ্যানে থাকা ১৫ পুলিশ সদস্য আহত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

লালমনিরহাট প্রতিনিধি: সোমবার (৭ এপ্রিল) লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় পুলিশবাহী ভ্যানে থাকা ১৫ পুলিশ সদস্য  আহত হয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ সোমবার সকাল  ৭টার  দিকে লালমনিরহাট সদর উপজেলার  হাড়িভাঙ্গা মাজার এলাকায় এ দূর্ঘটনাটি ঘটে। এ ঘটনায়  ট্রাক চালক সোহানকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ৭ টার দিকে লালমনিরহাট পুলিশ লাইন থেকে ১৫ জন পুলিশ সদস্যকে নিয়ে একটি পিকাপ ভ্যানে সিন্দুরমতি মেলার উদ্দেশ্যে রওনা দেয়। পুলিশবাহী পিক্যাপটি শহরের হাড়িভাঙ্গা মাজার এলাকায় পৌছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি  ট্রাক ধাক্কা দিলে পুলিশবাহী পিক্যাপটি ক্ষতিগ্রস্ত হয় এবং পিকাপ ভ্যানে থাকা ১৫ পুলিশ সদস্য গুরুতর আহত হয়। এরমধ্যে  ৬ জনকে লালমনিরহাট সদর হাসপাতাল ও ৬ জনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তিন পুলিশ সদস্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হওয়া পুলিশ সদস্যরা হলেন, এসআই রফিকুল ইসলাম, এএসআই মহেশ,কনস্টেবল সাইফুল, মানিক, মোজাম্মেল, সবুজ। 

লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি হওয়া পুলিশ সদস্যরা হলেন কনস্টেবল নয়ন, জাফর (গাড়ি চালক), শাহাদাৎ, লুৎফর, ইলিয়াস, মোস্তফা। 

আর প্রাথমিক চিকিসা নিয়েছে এসআই আবু বক্কর, নায়েক রাহিনুল, নায়েক শাখাওয়াত।

সড়ক দূর্ঘটনায় ১৫ পুলিশ পুলিশ সদস্য আহত ও একজনকে গ্রেফতারের ঘটনাটি লালমনিরহাট সদর থানার ওসি নুরনবী নিশ্চিত করেন।

মন্তব্য (০)





image

জলঢাকায় হাট বাজার ইজারাকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলার প্...

১

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর জলঢাকা পৌরসভার হাট বাজার উম...

image

ফরিদপুরে মধুমতীতে বর্ণাঢ্য নৌকা বাইচ ও কনসার্ট: মাদকমুক্ত...

২

ফরিদপুর প্রতিনিধি : ‘মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়...

image

সাতকানিয়ায় বাস-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ৪

৩

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:  চট্ট...

image

নড়াইলে আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ...

৪

নড়াইল প্রতিনিধি : আসন্ন শারদীয় দুর্গোৎসব ২০২৬ সুষ্ঠু ও সুন্দ...

image

নড়াইলে এনপিএলের নতুন ফ্র্যাঞ্চাইজি কালিয়া উপজেলা ফাইটার্স...

৫

নড়াইল প্রতিনিধি : নড়াইলে টেপ টেনিস বলের অন্যতম বড় আসর এনপিএল...

  • company_logo