• সমগ্র বাংলা

কুড়িগ্রামে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ ‘তারুণ্যের অংশগ্রহণ খেলাধুলার মানোন্নয়ন’ প্রতিপাদ্যে সারাদেশের ন্যায় কুড়িগ্রামেও যথাযোগ্য মর্যাদায় জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস-২০২৫ পালিত হয়েছে। এ উপলক্ষে জেলা প্রশাসন,জেলা ক্রীড়া সংস্থা ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে রবিবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামন থেকে একটি র‌্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ করে আবার সেখানে এসে মিলিত হয়।

র‌্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক উত্তম কুমার রায়ের সভাপতিত্বে বক্তব্য রাখেন কুড়িগ্রামের পুলিশ সুপারের প্রতিনিধি অপারেশন অফিসার মোজাফফর হোসেন, জেলা ক্রীড়া অফিসার মো: আকরাম হোসেন, কুড়িগ্রাম জেলা বিএনপির যুগ্ম আহবায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মো: নিজাম উদ্দিন, কুড়িগ্রাম প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকার, ক্রীড়া সাংবাদিক আশরাফুল হক রুবেল, আরটিভি-বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি খন্দকার একরামুল হক সম্রাট ও ক্রীড়া সংগঠক জালাল হোসেন লাইজু প্রমুখ।

সভায় দিবসটিকে পালনে ক্রীড়ায় মনোবল বাড়াতে ও তরুণদের আগ্রহী করতে বক্ত্রারা উৎসাহ ও উদ্দীপনা দেয়ার প্রতি সকলকে জোড় দেন।

মন্তব্য (০)





image

জলঢাকায় হাট বাজার ইজারাকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলার প্...

১

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর জলঢাকা পৌরসভার হাট বাজার উম...

image

ফরিদপুরে মধুমতীতে বর্ণাঢ্য নৌকা বাইচ ও কনসার্ট: মাদকমুক্ত...

২

ফরিদপুর প্রতিনিধি : ‘মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়...

image

সাতকানিয়ায় বাস-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ৪

৩

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:  চট্ট...

image

নড়াইলে আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ...

৪

নড়াইল প্রতিনিধি : আসন্ন শারদীয় দুর্গোৎসব ২০২৬ সুষ্ঠু ও সুন্দ...

image

নড়াইলে এনপিএলের নতুন ফ্র্যাঞ্চাইজি কালিয়া উপজেলা ফাইটার্স...

৫

নড়াইল প্রতিনিধি : নড়াইলে টেপ টেনিস বলের অন্যতম বড় আসর এনপিএল...

  • company_logo