• সমগ্র বাংলা

কালীগঞ্জে রেলওয়ে ব্রীজের নিচে মিলল অজ্ঞাত যুবকের মরদহ

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের কালীগঞ্জে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। শনিবার (৫ এপ্রিল) বেলা ১১টার দিকে ঢাকা-টঙ্গী-ভৈরব রেল রুটের দেওপাড়া এলাকার (ফেরিঘাট) ঘোড়াশাল রেল সেতুর নীচে বালুর উপর থেকে মরদেহেটি উদ্ধার করা হয়।

কালীগঞ্জ থানা পুলিশের ধারণা রাতে অজ্ঞাত কোন ট্রেনের ধাক্কা লেগে ব্রিজ থেকে নিচে পড়ে গিয়ে দুর্ঘটনা শিকার হন। 

বিষয়টি নিশ্চিত করেছে কালীগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন বলেন, মরদেহটি উদ্ধার করে রেলওয়ে নরসিংদী পুলিশ ফাঁড়ির কাছে হস্তান্তর করা হয়েছে।

অজ্ঞাত যুবকের বয়স আনুমানিক ৩০/৩২ বছর। তার গায়ে পেস্ট কালারের ফুল হাতা জার্সি ও নিল কালার ট্রাউজার পরিহিত ছিল।

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জহিরুল ইসলাম বলেন, অজ্ঞাত হিসেবে মরদেহ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। আমরা পরিচয় সনাক্তের চেষ্টা করছি। পরিচয় পেলে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। আর পরিচয় না পেলে, ময়নাতদন্ত শেষে বেওয়ারিশ হিসেবে মরদেহের দাফন করা হবে।

মন্তব্য (০)





image

জলঢাকায় হাট বাজার ইজারাকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলার প্...

১

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর জলঢাকা পৌরসভার হাট বাজার উম...

image

ফরিদপুরে মধুমতীতে বর্ণাঢ্য নৌকা বাইচ ও কনসার্ট: মাদকমুক্ত...

২

ফরিদপুর প্রতিনিধি : ‘মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়...

image

সাতকানিয়ায় বাস-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ৪

৩

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:  চট্ট...

image

নড়াইলে আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ...

৪

নড়াইল প্রতিনিধি : আসন্ন শারদীয় দুর্গোৎসব ২০২৬ সুষ্ঠু ও সুন্দ...

image

নড়াইলে এনপিএলের নতুন ফ্র্যাঞ্চাইজি কালিয়া উপজেলা ফাইটার্স...

৫

নড়াইল প্রতিনিধি : নড়াইলে টেপ টেনিস বলের অন্যতম বড় আসর এনপিএল...

  • company_logo