• সমগ্র বাংলা

কিশোরগঞ্জ জেলা কারাগারে হাজতির মৃত্যু

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জ জেলা কারাগারে সুজিত চন্দ্র দে (৪০) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত ২টা ২০ মিনিটে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় সুজিতের।

মৃত হাজতি সুজিত চন্দ্র দে কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার ঢাকী ঠাকুরহাটি গ্রামের মৃত বদির চন্দ্র দের ছেলে।

কিশোরগঞ্জ জেলা কারাগারের জেল সুপার রীতেশ চাকমা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘গতরাত ১টা ৪০ মিনিটে সুজিত চন্দ্র দের বুকে প্রচন্ড ব্যথা শুরু হয়। আমরা শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাই। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর।’

জেল সুপার আরও বলেন, ‘সুজিত চন্দ্র দে চলতি বছরের ১৮ ফেব্রুয়ারি থেকে হাজতি হিসেবে কিশোরগঞ্জ জেলা কারাগারে বন্দি ছিলেন। তিনি মিঠামইন থানার বিস্ফোরক উপাদান আইনসহ সংঘর্ষের মামলায় গ্রেপ্তারকৃত আসামি ছিলেন। তার হাজতী নং- ১২২৯/২৫। এ বিষয়ে পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান।’

মন্তব্য (০)





image

জলঢাকায় হাট বাজার ইজারাকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলার প্...

১

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর জলঢাকা পৌরসভার হাট বাজার উম...

image

ফরিদপুরে মধুমতীতে বর্ণাঢ্য নৌকা বাইচ ও কনসার্ট: মাদকমুক্ত...

২

ফরিদপুর প্রতিনিধি : ‘মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়...

image

সাতকানিয়ায় বাস-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ৪

৩

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:  চট্ট...

image

নড়াইলে আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ...

৪

নড়াইল প্রতিনিধি : আসন্ন শারদীয় দুর্গোৎসব ২০২৬ সুষ্ঠু ও সুন্দ...

image

নড়াইলে এনপিএলের নতুন ফ্র্যাঞ্চাইজি কালিয়া উপজেলা ফাইটার্স...

৫

নড়াইল প্রতিনিধি : নড়াইলে টেপ টেনিস বলের অন্যতম বড় আসর এনপিএল...

  • company_logo