• সমগ্র বাংলা

রংপুরে সড়কে প্রাণ গেল দুই বন্ধুর

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

রংপুর ব্যুরোঃ রংপুরে বদরগঞ্জে মোটরসাইকেলে গতির প্রতিযোগিতা করতে গিয়ে সড়ক দুর্ঘটনায় কিশোর দুই বন্ধু নিহত হয়েছেন। 

মঙ্গলবার (১ এপ্রিল) বিকালে রংপুর-পার্বতীপুর-আঞ্চলিক সড়কের বদরগঞ্জ উপজেলার ট্যাক্সেরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে আরো চারজন গুরুতর আহত হন।বিষয়টি নিশ্চিত করে বদরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আতিকুর রহমান।

বদরগঞ্জ উপজেলার ট্যাক্সেরহাট নামক স্থানে দুটি মোটরসাইকেলে চারজন আরোহী দ্রুতগতিতে গাড়ি চালিয়ে যাচ্ছিলেন। তাদের সামনে ব্যাটারিচালিত একটি চার্জারভ্যান ছিল। ওই দুই মোটরসাইকেল চালক পাশাপাশি কথা বলতে বলতে গাড়ি চালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানের পেছনে ধাক্কা দিয়ে সড়কে ছিটকে পড়ে যান। এতে ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়।

গুরুত্বর আহত অবস্থায় আশিক নামে একজনকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকেও মৃত্যু ঘোষণা করে।এ ঘটনায় রিপন (১৬) ও লিপ্ত (১৫) নামে আরও দুইজন আরোহী আহত হয়েছেন।তাদের রংপুর মেডিক্যাল করৈজ হাসপাতালে ভতি করা হয়েছে।পরে হাসপাতলে আরও এক বন্ধুর মারা যান বলে হাসপাতাল সুত্রে জানাগেছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ঈদের দ্বিতীয় দিন বন্ধুদের সঙ্গে মোটরসাইকেল ভ্রমণে বের হয়েছিলেন আশিকুর রহমান আসিক (১৭)।আর দুইটি মোটরসাইকেলে বন্ধুরা।

নিহত আশিক উপজেলার মধুপুর ইউনিয়নের রাজারামপুর ধনতোলা গ্রামের ইবরাহিমের ছেলে।আর আশিকুর ও তার কয়েকজন বন্ধু মোটরসাইকেল নিয়ে দিনাজপুরের পার্বতীপুরের দিকে যাচ্ছিলেন। এ সময় তারা বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালাচ্ছিলেন এবং একে অপরকে অতিক্রম করার চেষ্টা করছিলেন। হঠাৎ করে সামনে থেকে আসা একটি রিকশাভ্যানের সঙ্গে আশিকুরের মোটরসাইকেলটি মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে আশিক ও তার অজ্ঞাতপরিচয় বন্ধু ছিটকে গিয়ে রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা খান। এতে তারা গুরুতর আহত হন। এ সময় রিকশাভ্যানের চালকসহ আরো চারজন আহত হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস স্থানীয়দের সহযোগিতায় আশিক ও তার বন্ধুকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক (আরএমও) শাকীর মোবাস্বির জানান, স্থানীয়রা তাদের উদ্ধার হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। তাৎক্ষণিকভাবে বিষয়টি থানায় জানানো হয়। বদরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম আতিকুর রহমান বলেন, ‘আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। আশিকুর রহমানের পরিচয় নিশ্চিত হওয়া গেলেও তার সঙ্গে থাকা অন্য বন্ধুর পরিচয় পাওয়া যায়নি। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

মন্তব্য (০)





image

জলঢাকায় হাট বাজার ইজারাকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলার প্...

১

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর জলঢাকা পৌরসভার হাট বাজার উম...

image

ফরিদপুরে মধুমতীতে বর্ণাঢ্য নৌকা বাইচ ও কনসার্ট: মাদকমুক্ত...

২

ফরিদপুর প্রতিনিধি : ‘মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়...

image

সাতকানিয়ায় বাস-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ৪

৩

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:  চট্ট...

image

নড়াইলে আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ...

৪

নড়াইল প্রতিনিধি : আসন্ন শারদীয় দুর্গোৎসব ২০২৬ সুষ্ঠু ও সুন্দ...

image

নড়াইলে এনপিএলের নতুন ফ্র্যাঞ্চাইজি কালিয়া উপজেলা ফাইটার্স...

৫

নড়াইল প্রতিনিধি : নড়াইলে টেপ টেনিস বলের অন্যতম বড় আসর এনপিএল...

  • company_logo