• সমগ্র বাংলা

পঞ্চগড়ে গণঅভ্যুত্থানে শহীদ এবং জুলাই যোদ্ধাদের পরিবারে ঈদ উপহার বিতরণ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড়ে ২০২৪ এর জুলাই গণঅভ্যুত্থানে শহীদ এবং জুলাই যোদ্ধাদের পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে ওয়ারিয়র্স অফ জুলাই ও পঞ্চগড় জেলা প্রশাসন। বুধবার (২৬ মার্চ) বিকেলে ওয়ারিয়র্স অফ জুলাই পঞ্চগড়ের আয়োজনে ও জেলা প্রশসনের সহায়তায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা শেষে জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের হাতে ঈদ উপহার হিসেবে জেলা প্রশাসনের পক্ষ থেকে খাদ্য সামগ্রী (দুধ, সেমাই, তেল, ডাল, সোলা, খেজুর কিসমিস সহ বিভিন্ন খাদ্য সামগ্রী) তুলে দেন পঞ্চগড় জেলা প্রশাসক সাবেত আলী। এ সময় ওয়ারিয়র্স অফ জুলাই এর পক্ষ থেকে দেয়া উপহার সমাগ্রীও তুলে দেন জেলা প্রশাসক। একই সাথে জুলাই যোদ্ধাদের মাঝে সরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানে স্বাস্থ্য কার্ড প্রদান করা হয়।

এতে পঞ্চগড় সিভিল সার্জন ডাঃ মোঃ মিজানুর রহমান, ওয়ারিয়র্স অফ জুলাই এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সালমান হোসাইন, জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, জেলা জামায়াতের আমীর ইকবাল হোসাইন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পঞ্চগড়ের সমন্বয়ক ফজলে রাব্বি ও মোকাদ্দেসুর রহমান সান সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং গণঅভ্যুত্থানে শহীদ ও আহত যোদ্ধাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। পরে উপস্থিত সকলের মাঝে পবিত্র মাহে রমজান উপলক্ষে ঈফতার বিতরণ করা হয়।

জানা যায়, জুলাই গণঅভ্যুত্থানে দেশের বিভিন্ন এলাকায় আন্দোলনে গিয়ে শহীদ হয়েছেন ৫ জন। একই সময় আহত হয়েছেন ৩৬ জন। এদিকে ৩৬ জন আহত জুলাই যোদ্ধাদের মধ্যে ১৪ জন জুলাই যোদ্ধার মাঝে সরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানে স্বাস্থ্য কার্ড বিতরণ করা হয়। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় হতে প্রাপ্তি সাপেক্ষে স্বাস্থ্য কার্ড পরবর্তীতে পর্যায়ক্রমে বিতরণ করা হবে।

মন্তব্য (০)





image

জলঢাকায় হাট বাজার ইজারাকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলার প্...

১

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর জলঢাকা পৌরসভার হাট বাজার উম...

image

ফরিদপুরে মধুমতীতে বর্ণাঢ্য নৌকা বাইচ ও কনসার্ট: মাদকমুক্ত...

২

ফরিদপুর প্রতিনিধি : ‘মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়...

image

সাতকানিয়ায় বাস-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ৪

৩

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:  চট্ট...

image

নড়াইলে আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ...

৪

নড়াইল প্রতিনিধি : আসন্ন শারদীয় দুর্গোৎসব ২০২৬ সুষ্ঠু ও সুন্দ...

image

নড়াইলে এনপিএলের নতুন ফ্র্যাঞ্চাইজি কালিয়া উপজেলা ফাইটার্স...

৫

নড়াইল প্রতিনিধি : নড়াইলে টেপ টেনিস বলের অন্যতম বড় আসর এনপিএল...

  • company_logo