• সমগ্র বাংলা

নারায়ণগঞ্জ-ঢাকা রেলপথে চালু হলো ৮ জোড়া কমিউটার ট্রেন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জ-ঢাকা রেলপথে যুক্ত হলো ৮ জোড়া কমিউটার ট্রেন। বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা ট্রেন সংযোজন কার্যক্রমের উদ্বোধন করেন। এরমধ্যে দিয়ে ঢাকা-নারায়ণগঞ্জে যাতায়াতকারী নারায়ণগঞ্জের যাত্রীদের দীর্ঘদিনের ভোগান্তি লাঘব হবে।

উদ্বোধনের সময় জেলা প্রশাসক বলেন, এখন থেকে প্রতিদিন ঢাকা-নারায়ণগঞ্জ রুটে মেট্রোরেলের আদলে নতুন ৮ জোড়া কমিউটার ট্রেন চলাচল করবে। ট্রেনগুলোতে ১১টি বগি রয়েছে। ট্রেনে বসে ৫৯২ জন যাত্রী যাতায়াত করতে পারবে। পাশাপাশি

এক হাজার ১৭৬ জন যাত্রী চলাচল যাতায়াত করতে পারবে। যাত্রীরা প্রথম বগি থেকে শেষ বগিতে যেতে পারবেন। বসে যাওয়ার পাশাপাশি দাঁড়িয়ে যাওয়ার ব্যবস্থা রয়েছে।

তিনি আরও বলেন, অনেকেই মনে করছেন ট্রেনটি চাকচিক্যময় হলে ভালো হতো । এই ট্রেনটি নতুন মেট্রোরেলের আদলে আমাদের দেশে তৈরি। আমরা আমাদের দেশের শিল্পের বিকাশ ঘটাতে চাই। নিজের পায়ে দাঁড়াতে চাই। আগামী প্রজন্মের মাঝে দেশপ্রেম জাগ্রত করতে চাই।

এসময় নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, রেলওয়ের বিভাগীয় পরিবহন কর্মকর্তা আনন্দ কুমার পাল, জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মঈনুদ্দিন আহমেদ, মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা নারায়ণগঞ্জে যোগদানের পরপরই বিভিন্নজনের সঙ্গে কথা বলে রেল যোগাযোগের সমস্যার বিষয়টি উপলব্ধি করেন। তিনি রেল যোগাযোগ আরও বেশি জনবান্ধব করার লক্ষ্যে কাজ শুরু করেন।

এর ধারাবাহিকায় তিনি ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে নারায়ণগঞ্জ থেকে ঢাকা পর্যন্ত মেট্রোরেলের আদলে নতুন ৮ জোড়া কমিউটার ট্রেন চলাচলের ঘোষণা দেন।

মন্তব্য (২)





image
image
image

জলঢাকায় হাট বাজার ইজারাকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলার প্...

১

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর জলঢাকা পৌরসভার হাট বাজার উম...

image

ফরিদপুরে মধুমতীতে বর্ণাঢ্য নৌকা বাইচ ও কনসার্ট: মাদকমুক্ত...

২

ফরিদপুর প্রতিনিধি : ‘মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়...

image

সাতকানিয়ায় বাস-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ৪

৩

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:  চট্ট...

image

নড়াইলে আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ...

৪

নড়াইল প্রতিনিধি : আসন্ন শারদীয় দুর্গোৎসব ২০২৬ সুষ্ঠু ও সুন্দ...

image

নড়াইলে এনপিএলের নতুন ফ্র্যাঞ্চাইজি কালিয়া উপজেলা ফাইটার্স...

৫

নড়াইল প্রতিনিধি : নড়াইলে টেপ টেনিস বলের অন্যতম বড় আসর এনপিএল...

  • company_logo