• সমগ্র বাংলা

তেঁতুলিয়ায় অবিস্ফোরিত মর্টারশেল উদ্ধার

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড়ে এক পাথর ভাঙার (সাইড) থেকে পরিত্যক্ত অবস্থায় অবিস্ফোরিত একটি মর্টারশেল উদ্ধার করা হয়েছে। স্থানীয়দের সহায়তায় বিজিবি প্রাথমিক ভাবে মর্টারশেলটি একই স্থানে নিরাপত্তা বেষ্টনিতে রেখে থানা পুলিশকে খবর দেয়।

বুধবার (১৯ মার্চ) তেঁতুলিয়ায় উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নের পাগলি ডাঙ্গি এলাকায় আবুল কালাম আজাদের পাথর ভাঙা পয়েন্টে শ্রমিকরা মর্টারশেলটি দেখতে পায়। পরে  পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মনিরুল ইসলামকে জানান।

এ বিষয়ে তিনি বলেন, মর্টারশেলটি দেখতে পেয়ে স্থানীয়রা সীমান্তের বাংলাবান্ধা বিওপিতে খবর দিলে বিজিবি সদস্যরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যায়। একই সাথে প্রাথমিক ভাবে নিরাপত্তা বেষ্টনিতে মর্টারশেলটি রেখে থানা পুলিশকে খবর দেয়া হয়। বর্তমানে পুলিশ ঘটনাস্থল গিয়ে তাদের আইনি ব্যবস্থা গ্রহণ করছে।

এদিকে বাংলাবান্ধা বিওপির ক্যাম্প কমান্ডার আব্দুর রহমান  বলেন, ধারণা করা হচ্ছে এটি ১০ বছর বা তার পূর্বের হবে, মরিচা ধরার কারণে তৈরির সঠিক তারিখ বা তথ্য জানা যায়নি। তবে আমদানি করা ভিনদেশী পাথর বোঝাই ট্রাকের সাথে মর্টারশেলটি এসেছে।

তেঁতুলিয়া মডেল থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল মালেক বলেন, বিজিবি'র মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রাথমিক রিপোর্ট তৈরি করে বিষয়টি আদালতকে জানানো হবে। এবং আদালতের পরবর্তী নির্দেশে সেনাবাহিনীর বোম্ব ডিসপোজাল টিমকে জানানো হবে। প্রক্রিয়া পর্যন্ত মর্টরশেলটি ওই পাথর সাইডে নিরাপত্তা বেষ্টনিতে রাখা হবে। আশা করি দ্রুত মর্টারশেলটি নিষ্ক্রিয় করা হবে।

জানা যায়, এর আগে তিনবার একই ইউনিয়নে পাথরের এলাকা থেকে তিনটি পরিত্যক্ত মর্টারশেল উদ্ধার করা হলে সেনাবাহিনীর বোম ডিসপোজাল দল তা নিষ্ক্রিয় করে।

মন্তব্য (০)





image

জলঢাকায় হাট বাজার ইজারাকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলার প্...

১

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর জলঢাকা পৌরসভার হাট বাজার উম...

image

ফরিদপুরে মধুমতীতে বর্ণাঢ্য নৌকা বাইচ ও কনসার্ট: মাদকমুক্ত...

২

ফরিদপুর প্রতিনিধি : ‘মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়...

image

সাতকানিয়ায় বাস-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ৪

৩

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:  চট্ট...

image

নড়াইলে আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ...

৪

নড়াইল প্রতিনিধি : আসন্ন শারদীয় দুর্গোৎসব ২০২৬ সুষ্ঠু ও সুন্দ...

image

নড়াইলে এনপিএলের নতুন ফ্র্যাঞ্চাইজি কালিয়া উপজেলা ফাইটার্স...

৫

নড়াইল প্রতিনিধি : নড়াইলে টেপ টেনিস বলের অন্যতম বড় আসর এনপিএল...

  • company_logo