প্রতীকী ছবি
ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুর পৌরসভার কমলাপুর ডিআইবি বটতলা এলাকার একটি পুকুর থেকে এক ব্যক্তি লাশ উদ্ধার করা হয়েছে।
নিহতের নাম মোক্তার হোসেন। সে নারায়ণগঞ্জ জেলার উত্তর গোয়ালবন এলাকার আব্দুর রাশেদের পুত্র। সে দীর্ঘ সময় ধরে ফরিদপুরের চর কমলাপুর এলাকায় ভাড়া বাসায় বসবাস করে আসছেন।
ফরিদপুরের কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ মো. আসাদুজ্জামান জানান, বুধবার বেলা সাড়ে ৯ টায় ৯৯৯ নম্বরের মাধ্যমে খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ নিহতের বাড়ির পাশের পুকুর থেকে লাশটি উদ্ধার করেন।
পরিবারের বরাত দিয়ে তিনি জানান, নিহত ব্যক্তি সকালে সাতটার দিকে বাসা থেকে বের হয়। বেলা সোয়া নয় টার দিকে স্থানীয়রা ওই পুকুরের মধ্যে লাশ বাঁচতে দেখে পুলিশকে খবর দেয়।
তিনি জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের ব্যবস্থা করা হয়েছে। প্রাথমিকভাবে লাশের গায়ে আঘাতের কোন চিহ্ন নেই।
নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর জলঢাকা পৌরসভার হাট বাজার উম...
ফরিদপুর প্রতিনিধি : ‘মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়...
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্ট...
নড়াইল প্রতিনিধি : আসন্ন শারদীয় দুর্গোৎসব ২০২৬ সুষ্ঠু ও সুন্দ...
নড়াইল প্রতিনিধি : নড়াইলে টেপ টেনিস বলের অন্যতম বড় আসর এনপিএল...

মন্তব্য (০)