• সমগ্র বাংলা

রৌমারীতে ব্রহ্মপুত্র নদ থেকে যুবকের মরদেহ উদ্ধার

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রৌমারী উপজেলার ব্রহ্মপুত্র নদ থেকে আরিফুল ইসলাম (২০) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১৬ মার্চ) দুপুরে মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন রৌমারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ লুৎফর রহমান। এর আগে সকাল ১০টার দিকে উপজেলার যাদুরচর ইউনিয়নের ধনার চর এলাকার ব্রহ্মপুত্র নদের কিনার থেকে এ মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত যুবক রৌমারী উপজেলার যাদুর চর ইউনিয়নের ধনার চর এলাকার সুরুজ্জামানের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে নদের কিনারের বেঁধে রাখা একটি ডিঙি নৌকায় নিহতের মরদেহ দেখতে পায় নিহতের ভাই। পরে খবর পেয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। তবে শরীরে কোন আঘাতের চিহ্ন না থাকলেও মরদেহের পাশে মাদকের আলামত দেখতে পায় পুলিশ।

রৌমারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। কুড়িগ্রাম মর্গে পাঠানো হবে। পরবর্তীতে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে

মন্তব্য (০)





image

জলঢাকায় হাট বাজার ইজারাকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলার প্...

১

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর জলঢাকা পৌরসভার হাট বাজার উম...

image

ফরিদপুরে মধুমতীতে বর্ণাঢ্য নৌকা বাইচ ও কনসার্ট: মাদকমুক্ত...

২

ফরিদপুর প্রতিনিধি : ‘মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়...

image

সাতকানিয়ায় বাস-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ৪

৩

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:  চট্ট...

image

নড়াইলে আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ...

৪

নড়াইল প্রতিনিধি : আসন্ন শারদীয় দুর্গোৎসব ২০২৬ সুষ্ঠু ও সুন্দ...

image

নড়াইলে এনপিএলের নতুন ফ্র্যাঞ্চাইজি কালিয়া উপজেলা ফাইটার্স...

৫

নড়াইল প্রতিনিধি : নড়াইলে টেপ টেনিস বলের অন্যতম বড় আসর এনপিএল...

  • company_logo