• সমগ্র বাংলা

বগুড়ায় বিএনপি নেতার গ্রেপ্তারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

বগুড়া প্রতিনিধি: বগুড়ায় গাবতলী উপজেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক ও কাগইল ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবু আছাদকে গ্রেফতার ও বহিষ্কারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। বুধবার বিকেল ৪টায় গাবতলীর পীরগাছা বন্দরে অনুষ্ঠিত এই মানববন্ধনে বিএনপির স্থানীয় কর্মীসহ যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দরাও অংশগ্রহণ করেন।

মানব বন্ধনে বক্তারা অভিযোগ করেন, শুধুমাত্র দলীয় সুবিধা নেয়ার জন্যেই আবু আছাদ বিএনপির রাজনীতিতে আছেন। ৫ আগস্ট পরবর্তী স্থানীয় দড়িপাড়া জাহের উদ্দিন আদর্শ নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের পরিচালনা কমিটি নিয়ে দ্বন্দ্বে মিথ্যা মামলায় জড়িয়েছেন বিদ্যালয় এর প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষক এবং এলাকাবাসীকেও। তার রোষানাল থেকে বাদ যায়নি রামেশ্বরপুর ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক স্বপন মন্ডল। মানববন্ধনে অভিযোগ করা হয়, আবু আছাদ তার প্রভাব খাটিয়ে ভুক্তভোগী স্বপন মণ্ডলকে রাজনৈতিকভাবে হয়রানি এবং মানহানি করার লক্ষ্যে সম্প্রতি একটি সংবাদিক সম্মেলনও করেছেন যা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। বিএনপি নেতা হয়েও তার হয়রানি ও রোষানাল থেকে রেহাই পাচ্ছে না বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও যাতে ক্ষোভ প্রকাশ করেন স্থানীয় যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দরাও। যে কারণে অবিলম্বে আবু আছাদকে বিএনপির সকল পদ থেকে বহিষ্কারের পাশাপাশি মানববন্ধন থেকে তাকে গ্রেপ্তারের দাবি জানানো হয়। 

মানববন্ধনে বক্তব্য রাখেন স্বপন মন্ডল, শামছুল আলম, মো: রাকিব, মো: হাকিম, রায়হানসহ গাবতলী উপজেলার পীরগাছা, সোনারায়, কাগইল ও রামেশ্বরপুর ইউনিয়নের প্রতিনিধিবৃন্দ।

মানববন্ধনে অংশ নেয়া যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বলেন, গাবতলী উপজেলা হলো বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মভূমি। বিএনপি কখনোই চাঁদাবাজ কিংবা মামলাবাজ নেতাকর্মীকে প্রশ্রয় দেয় না। নিজের সুবিধা আদায়ে দলকে ব্যবহার করে যেভাবে বিএনপি নেতা আবু আছাদ নিজ দলের নেতাকর্মীসহ সাধারণ এলাকাবাসীকে মামলা হামলা দিয়ে হয়রানি করছেন তা সত্যিই দুঃখজনক। অবিলম্বে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ বিএনপির দায়িত্বশীলদের প্রতি আবু আছাদের বহিষ্কারের পাশাপাশি দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

মন্তব্য (০)





image

জলঢাকায় হাট বাজার ইজারাকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলার প্...

১

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর জলঢাকা পৌরসভার হাট বাজার উম...

image

ফরিদপুরে মধুমতীতে বর্ণাঢ্য নৌকা বাইচ ও কনসার্ট: মাদকমুক্ত...

২

ফরিদপুর প্রতিনিধি : ‘মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়...

image

সাতকানিয়ায় বাস-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ৪

৩

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:  চট্ট...

image

নড়াইলে আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ...

৪

নড়াইল প্রতিনিধি : আসন্ন শারদীয় দুর্গোৎসব ২০২৬ সুষ্ঠু ও সুন্দ...

image

নড়াইলে এনপিএলের নতুন ফ্র্যাঞ্চাইজি কালিয়া উপজেলা ফাইটার্স...

৫

নড়াইল প্রতিনিধি : নড়াইলে টেপ টেনিস বলের অন্যতম বড় আসর এনপিএল...

  • company_logo