• সমগ্র বাংলা

রংপুরে বৈষম্যবিরোধী মুখপাত্র নাহিদকে অব্যাহতির পর মামলা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

 রংপুর ব্যুরোঃ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রংপুর মহানগরের সদ্য অব্যহতি পাওয়া মুখপাত্র নাহিদ হাসান খন্দকারের বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে। রোববার (৯ মার্চ)দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল এমরান।

ওসি জানান,রংপুরের গঙ্গাচড়া থানার আওতাধীন গ্রিন সিটি ইকো পার্কের ব্যবস্থাপনা পরিচালক আতিকুল ইসলাম ভূঁইয়া বাদী হয়ে গতকাল শুক্রবার (৭ মার্চ) একটি চাঁদা বাজিরমামলাটি দায়ের করেছেন। মামলায় বৈষম্যবিরোধী নেতা নাহিদ হাসান খন্দকারের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৭-৮জনকে আসামি করা হয়েছে। এতে মামলার এজাহারে নগদ এক লাখ টাকা ও প্রতিদিন ২০ হাজার টাকা করে চাঁদা দাবির অভিযোগ আনা হয়েছে।

এ বিষয়ে মামলার বাদী আতিকুল ইসলাম ভূঁইয়া বলেন, গংগাচড়ার খলেয়া ইউনিয়নে তার এক বোনসহ গ্রিন সিটি ইকো পার্ক নির্মাণের কাজ শুরু করেন। পার্ক নির্মাণে পুকুর থেকে বালু উত্তোলনের প্রয়োজন দেখা দেয়। এই বালু উত্তোলনকে কেন্দ্র করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা নাহিদ হাসান খন্দকার চাঁদা দাবি করে আসছিলেন। এ ঘটনায় নাহিদ হাসান খন্দকারের নাম উল্লেখসহ অজ্ঞাত আসামি করে গঙ্গাচড়া মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

এদিকে, মামলার একদিন পর শনিবার (৮ মার্চ) রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রংপুর মহানগরের আহ্বায়ক ইমতিয়াজ আহম্মদ ইমতি ও সদস্য সচিব রহমত আলী সাক্ষর করা এক প্রেস বিজ্ঞপ্তিতে নাহিদ হাসান খন্দকারকে তার মুখপাত্র পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে জানানো হয়। এর আগে চাঁদা দাবীর অভিযোগ ওঠায় শনিবার (১ মার্চ) রাতে নাহিদ হাসান খন্দকারকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। সেই নোটিশে সাক্ষর করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রংপুর মহানগর শাখার মুখ্য সংগঠক আলী মিলন।

উল্লেখ্য: সম্প্রতি নাহিদ হাসান খন্দকারের ১ লাখ টাকা চাঁদা দাবির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় এবং স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর তোলপাড় শুরু হয়।

মন্তব্য (০)





image

জলঢাকায় হাট বাজার ইজারাকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলার প্...

১

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর জলঢাকা পৌরসভার হাট বাজার উম...

image

ফরিদপুরে মধুমতীতে বর্ণাঢ্য নৌকা বাইচ ও কনসার্ট: মাদকমুক্ত...

২

ফরিদপুর প্রতিনিধি : ‘মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়...

image

সাতকানিয়ায় বাস-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ৪

৩

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:  চট্ট...

image

নড়াইলে আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ...

৪

নড়াইল প্রতিনিধি : আসন্ন শারদীয় দুর্গোৎসব ২০২৬ সুষ্ঠু ও সুন্দ...

image

নড়াইলে এনপিএলের নতুন ফ্র্যাঞ্চাইজি কালিয়া উপজেলা ফাইটার্স...

৫

নড়াইল প্রতিনিধি : নড়াইলে টেপ টেনিস বলের অন্যতম বড় আসর এনপিএল...

  • company_logo