• সমগ্র বাংলা

চুয়াডাঙ্গায় টিসিবির কার্ড নিয়ে বিএনপির দুগ্রুপের সংঘর্ষে নিহত ১

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গার তিতুদহে টিসিবির পন্যেট পারিবারিক  কার্ড বিতরণ কে  কেন্দ্র করে বিএনপির দূ'গ্রুপের সংঘর্ষে নিহত হন তিতুদহ ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম এঘটনায় আরো ১০ - ১২ জন  আহত হয়েছেন । 

জানা গেছে, চুয়াডাঙ্গার দর্শনা থানাধীন তিতুদহ ইউনিয়ন পরিষদে টিসিবির পন্য বিতরনের পারিবারিক কার্ডের ভাগবাটোয়ারা করতে গিয়ে  আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে বিএনপির দূ'গ্রুপের সংঘর্ষে ইউনিয়ন  বিএনপি নেতা তিতুদহ ইউনিয়ন বিএনপির  সাবেক সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম (৫০) কে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে  হত্যা করে বিএনপির অপর গ্রুপের সভাপতি মিলন গ্রুপের ক্যাডাররা। 

 ৮ মার্চ (শনিবার) সকাল ১০ টায় তিতুদহ ইউনিয়ন পরিষদের পাশে  টিসিবির কার্ড বিতরন নিয়ে স্থানীয় বিএনপির সদস্যদের সাথে 

মিটিং  করছিলো বিএনপি  নেতা রফিকুল ইসলাম । এসময় ইউনিয়ন বিএনপির সভাপতি মিলন গ্রুপের ক্যাডাররা জোর করে টিসিবির কার্ড এর ভাগবাটোয়ারা নিয়ে আধিপত্য বিস্তার করতে আসে। এসময় তিতুদহ ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রফিকুল বাধা প্রদান করলে রফিকুল কে একই এলাকার ইউনিয়ন বিএনপির অপর গ্রুপের সভাপতি মিলন বাহিনীর  ১০/১২ জন ক্যাডাররা দেশীয় অস্ত্র দিয়ে রফিকুলকে  কুপিয়ে ঘটনাস্থলেই হত্যা করে তাকে। 

জানা গেছে, নিহত বিএনপি নেতা রফিকুল ইসলাম  তিতুদহ বাজারপাড়ার রহিম মেড এর ছেলে। 

এঘটনার পরপরই দর্শনা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এবং ঘটনায় অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় আনতে মাঠে নামে পুলিশের একাধিক টিমের সদস্যরা।

মন্তব্য (০)





image

জলঢাকায় হাট বাজার ইজারাকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলার প্...

১

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর জলঢাকা পৌরসভার হাট বাজার উম...

image

ফরিদপুরে মধুমতীতে বর্ণাঢ্য নৌকা বাইচ ও কনসার্ট: মাদকমুক্ত...

২

ফরিদপুর প্রতিনিধি : ‘মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়...

image

সাতকানিয়ায় বাস-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ৪

৩

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:  চট্ট...

image

নড়াইলে আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ...

৪

নড়াইল প্রতিনিধি : আসন্ন শারদীয় দুর্গোৎসব ২০২৬ সুষ্ঠু ও সুন্দ...

image

নড়াইলে এনপিএলের নতুন ফ্র্যাঞ্চাইজি কালিয়া উপজেলা ফাইটার্স...

৫

নড়াইল প্রতিনিধি : নড়াইলে টেপ টেনিস বলের অন্যতম বড় আসর এনপিএল...

  • company_logo