• লিড নিউজ
  • আন্তর্জাতিক

একদিনে ওমরাহ পালনের সর্বোচ্চ রেকর্ড

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ একদিনে ওমরাহ যাত্রীর সংখ্যা সর্বোচ্চ রেকর্ড করেছে সৌদি আরব। বৃহস্পতিবার (৬ মার্চ) ৫ লাখ মানুষ মক্কার গ্র্যান্ড মসজিদে প্রবেশ করেছে। 

মসজিদে নববী ও গ্র্যান্ড মসজিদের জেনারেল প্রেসিডেন্সি এ ঘোষণা দিয়েছে। 

সিয়াসাত ডেইলির এক প্রতিবেদনে বলা হয়েছে, ক্রমবর্ধমান দর্শনার্থীদের সংখ্যা নিয়ন্ত্রণে রাখতে, কর্তৃপক্ষ ভিড় নিয়ন্ত্রণের জন্য উন্নত প্রযুক্তির ব্যবহার করেছে। যার মধ্যে রয়েছে এআই-পরিচালিত পর্যবেক্ষণ ব্যবস্থা এবং স্মার্ট ক্যামেরা।

মূল প্রবেশপথের সেন্সর রিডারগুলো রিয়েল-টাইম উপস্থিতি পর্যবেক্ষণ করে, যা যানজট কমাতে তাৎক্ষণিক সমন্বয় করে; বিশেষ করে মাতাফ (কাবার চারপাশের প্রদক্ষিণ এলাকা) এবং মাস'আ (সাফা ও মারওয়ার মধ্যবর্তী এলাকা) এর মতো উচ্চ যানজটপূর্ণ এলাকায়।

এছাড়া পবিত্র রমজান মাসে গ্র্যান্ড মসজিদে শৃঙ্খলা বজায় রাখতে এবং হজযাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে মক্কার নিরাপত্তা টহলবাহিনী চব্বিশ ঘণ্টা কাজ করছে।  অন্যান্য নিরাপত্তা সংস্থার সহযোগিতায় কর্মকর্তারা বিশাল জনসমাগম পরিচালনা, বয়স্কদের সহায়তা, শিশুদের সুরক্ষা ও হারিয়ে যাওয়া দর্শনার্থীদের সাহায্য করছেন।

পবিত্র রমজান মাস ওমরাহ পালনের শীর্ষ মৌসুম।  বিশ্বের অধিকাংশ মুসলিমই ওমরাহ পালনের জন্য এ সময়কে বেছে নেন। 

মন্তব্য (০)





image

লোহিত সাগরে বিশাল স্বার্থ, তবুও যুদ্ধে জড়াতে নারাজ ইতালি

নিউজ ডেস্ক : লোহিত সাগরে ইতালি যুদ্ধ করতে নামেনি বলে স্পষ্ট জানিয়ে দিয়েছ...

image

মোদি জন্মদিনের অনুষ্ঠানে না থাকায় শিক্ষার্থীদের জরিমানা, ...

নিউজ ডেস্ক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপল...

image

মস্কোতে ইউক্রেনের ‘নজিরবিহীন’ ড্রোন হামলা, নিহত ২

নিউজ ডেস্ক : রাশিয়ার রাজধানী মস্কো ও আশপাশের অঞ্চলে ইউক্রেনে...

image

‎ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর হামলা মোকাবিলায় সৌদিকে সামরিক স...

নিউজ ডেস্কঃ ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলা ক্রমেই বাড়তে থাকা...

image

নিউইয়র্কের আকাশে দুই গ্লাইডার বিমানের সংঘর্ষ, প্রাণ গেল এ...

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের আপস্ট...

  • company_logo