• লিড নিউজ
  • আন্তর্জাতিক

প্রকাশ্যে নিজেকে ‘ইহুদিবাদী’ ঘোষণা করেছেন জাস্টিন ট্রুডো

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সিএনআই

আন্তর্জাতিক ডেস্কঃ কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো প্রকাশ্যে নিজেকে ‘ইহুদিবাদী’ ঘোষণা করেছেন। সেই সঙ্গে তিনি বলেছেন, কানাডার কারোরই নিজেকে ‘ইহুদিবাদী’ হিসেবে চিহ্নিত করতে ভয় পাওয়া উচিত নয়।

স্থানীয় সময় বৃহস্পতিবার (৬ মার্চ) জাতীয় ইহুদি-বিদ্বেষীতা মোকাবিলা ফোরামে এক বক্তৃতায় ট্রুডো এ কথা বলেন।  খবর আনাদোলু এজেন্সির। 

জাস্টিন ট্রুডো বলেন, ‘ইহুদিবাদী’ শব্দটি ‘ইহুদি জনগণের অধিকারে বিশ্বাসী’। 

তিনি বলেন, ‘ক্রমবর্ধমান ইহুদি-বিদ্বেষের প্রতি ক্রমবর্ধমান সাধারণ উদাসীনতা বা এমনকি যুক্তিসঙ্গতীকরণ স্বাভাবিক নয়। ’

 

কানাডার এ প্রধানমন্ত্রীর দাবি, ‘জায়োনিস্ট’ শব্দটি ক্রমবর্ধমানভাবে একটি নিন্দনীয় বিষয় হিসেবে প্রচার করা হচ্ছে।  যদিও এর অর্থ: ইহুদি জনগণের, সকল মানুষের মতো, তাদের নিজস্ব ভবিষ্যৎ নির্ধারণের অধিকারে বিশ্বাস করা।

এরপরই ট্রুডো নিজেকে ‘জায়োনিস্ট’ (ইহুদিবাদী) হিসেবে পরিচয় করিয়ে দিয়ে বলেন, কানাডার কারোরই নিজেকে ‘জায়োনিস্ট’ বলতে ভয় পাওয়া উচিত নয়। আমি একজন ‘জায়োনিস্ট’।

 

মন্তব্য (০)





image

ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তির ব্যাপারে যা বললেন ট্রাম্প

নিউজ ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্ক আরোপের হুম...

image

নিষেধাজ্ঞা উপেক্ষা করে আল-আকসা মসজিদে ৬৫ হাজার মুসল্লির জ...

নিউজ ডেস্কঃ ইসরায়েলি বিধিনিষেধ থাকা সত্ত্বেও পূর্ব জেরুজালেম...

image

চুক্তিতে পৌঁছাতে ইরান-যুক্তরাষ্ট্র উভয়ের ওপর বাড়ছে চাপ

নিউজ ডেস্ক : একটি আন্তর্জাতিক চুক্তিতে পৌঁছানোর জন্য মার্কিন...

image

সাহারা মরুভূমিতে বিকল ট্রাক, তৃষ্ণায় ৪৯ জনের মৃত্যু

নিউজ ডেস্ক : সাহারা মরুভূমির তীব্র দাবদাহে নাইজারের একটি প্র...

image

মার্কিন ভিসা নিয়ে ঢাকার দূতাবাসের বার্তা

নিউজ ডেস্ক : নির্দিষ্ট কিছু ক্যাটাগরির মার্কিন অনভিবাসী (নন-...

  • company_logo