• সমগ্র বাংলা

শার্শায় পূর্বশত্রুতার জেরে ৪ জনকে কুপিয়ে জখম

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শায় পূর্ব শত্রুতার জের ধরে আবেদীন হোসেন (৭০) নামে এক বৃদ্দকে পিটানোর প্রতিবাদ করায় আলমগীর হোসেন (৪৫) নামে এক ব্যক্তি ধারালো অস্ত্র দিয়ে ৪ জনকে কুপিয়ে জখম করেছে। ঘটনাটি ঘটেছে সোমবার সন্ধায় শার্শার মাটিপুকুর গ্রামে।

আহতরা হলো মাটিপুকুর গ্রামের মৃত ফকির আহম্মেদ এর ছেলে আবু তালেব (৪০) ও তার সহদর অহিদুল ইসলাম (৩৫), মৃত বাবুর আলী বাবুল্লোর ছেলে কাঠ মিস্ত্রি নূর হোসেন (৪৫) ও আলী বদ্দির ছেলে রিপন হোসেন (২৮)। আহতদের স্বজনেরা তাদেরকে উদ্ধার করে প্রথমে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়। সেখানে  আহতদের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। এর মধ্যে আবু তালেব ও অহিদুলের অবস্থা আশংক জনক। আলমগীর হোসেন মাটিপুকুর গ্রামের দ্বিন মোহাম্মদ এর ছেলে।

আহতদের স্বজনেরা জানান, সোমবার সন্ধায় পূর্ব শত্রুতার জের ধরে আবেদীন হোসেনকে মারধর করার খবর শুনে আলমঘীর হোসেন আলম প্রতিপক্ষ ৪ জন তার হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি ভাবে কুপিয়ে জখম করে।

এ ব্যাপারে জানতে চাইলে শার্শা থানার অফিসার ইন চার্জ কে এম রবিউল ইসলাম জানান, এ বিষয়ে থানায় একটি এজাহার দায়ের করেছে তদন্ত করে অপরাধীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য (০)





image

জলঢাকায় হাট বাজার ইজারাকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলার প্...

১

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর জলঢাকা পৌরসভার হাট বাজার উম...

image

ফরিদপুরে মধুমতীতে বর্ণাঢ্য নৌকা বাইচ ও কনসার্ট: মাদকমুক্ত...

২

ফরিদপুর প্রতিনিধি : ‘মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়...

image

সাতকানিয়ায় বাস-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ৪

৩

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:  চট্ট...

image

নড়াইলে আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ...

৪

নড়াইল প্রতিনিধি : আসন্ন শারদীয় দুর্গোৎসব ২০২৬ সুষ্ঠু ও সুন্দ...

image

নড়াইলে এনপিএলের নতুন ফ্র্যাঞ্চাইজি কালিয়া উপজেলা ফাইটার্স...

৫

নড়াইল প্রতিনিধি : নড়াইলে টেপ টেনিস বলের অন্যতম বড় আসর এনপিএল...

  • company_logo