• লিড নিউজ
  • আন্তর্জাতিক

পাকিস্তানে গাড়িতে এলোপাতাড়ি গুলি, নিহত ৬

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের গুজরাট শহরে বন্দুকধারীদের গুলিতে কমপক্ষে ছয়জন নিহত হয়েছেন। রোববার (২ মার্চ) শহরের মিয়ানা চাক ডিঙ্গা এলাকায় একদল অজ্ঞাত হামলাকারী মোটরসাইকেলে এসে একটি গাড়িতে গুলিবর্ষণ করে পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ।

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ। 

পুলিশ জানিয়েছে, এই হামলার পেছনে ব্যক্তিগত শত্রুতা কাজ করেছে। নিহতদের মধ্যে পাঁচজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তারা হলেন- জাহিদ নাজিম (৩০), মুাবাশির (২৬), জুনাইর (৩০), জাভেদ ইকবাল (৩৩) ও রুখসার (৩৫)। অন্য একজনের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি।

হামলার খবর পেয়ে উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহগুলো হাসপাতালে নিয়ে যান। পুলিশ পুরো এলাকা ঘিরে ফেলেছে এবং অপরাধীদের গ্রেফতারে তল্লাশি অভিযান শুরু করেছে।

 

পাঞ্জাব পুলিশের মুখপাত্র জানিয়েছেন, প্রাদেশিক পুলিশের মহাপরিদর্শক (আইজি) এ ঘটনার প্রতিবেদন চেয়ে আঞ্চলিক পুলিশ কর্মকর্তাকে (আরপিও) নির্দেশ দিয়েছেন। সেই সঙ্গে দ্রুত অপরাধীদের গ্রেফতারের নির্দেশও দেওয়া হয়েছে।

পাকিস্তানে ব্যক্তিগত শত্রুতা ও উপজাতিগত সহিংসতার জেরে গুলি করে হত্যার ঘটনা নতুন নয়।  এর আগে, গত জানুয়ারিতে করাচির তারিক রোডের কহকশান ভবনে গুলিতে নিহত হয়েছিলেন পৌর সংস্থার এক কর্মচারী।

মন্তব্য (০)





image

ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তির ব্যাপারে যা বললেন ট্রাম্প

নিউজ ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্ক আরোপের হুম...

image

নিষেধাজ্ঞা উপেক্ষা করে আল-আকসা মসজিদে ৬৫ হাজার মুসল্লির জ...

নিউজ ডেস্কঃ ইসরায়েলি বিধিনিষেধ থাকা সত্ত্বেও পূর্ব জেরুজালেম...

image

চুক্তিতে পৌঁছাতে ইরান-যুক্তরাষ্ট্র উভয়ের ওপর বাড়ছে চাপ

নিউজ ডেস্ক : একটি আন্তর্জাতিক চুক্তিতে পৌঁছানোর জন্য মার্কিন...

image

সাহারা মরুভূমিতে বিকল ট্রাক, তৃষ্ণায় ৪৯ জনের মৃত্যু

নিউজ ডেস্ক : সাহারা মরুভূমির তীব্র দাবদাহে নাইজারের একটি প্র...

image

মার্কিন ভিসা নিয়ে ঢাকার দূতাবাসের বার্তা

নিউজ ডেস্ক : নির্দিষ্ট কিছু ক্যাটাগরির মার্কিন অনভিবাসী (নন-...

  • company_logo