• লিড নিউজ
  • আন্তর্জাতিক

বলিভিয়ায় দুই বাসের সংঘর্ষে নিহত ৩৭

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ বলিভিয়ায় দুই বাসের মধ্যে সংঘর্ষে অন্তত ৩৭ জন নিহত হয়েছেন। দেশটির পশ্চিম দিকের পোটোসি অঞ্চলে এ দুর্ঘটনা ঘটে।

এতে ৩৯ জনের আহত হওয়ারও খবর পাওয়া গেছে।

পুলিশ ও স্থানীয় কর্তৃপক্ষ জানায়, শনিবার স্থানীয় সময় সকাল ৭টা নাগাদ উয়ুনি ও কলচানি শহরের মধ্যে সংযোগকারী সড়কে এই দুর্ঘটনা ঘটে। বাস দুটির মধ্যে মুখোমুখি সংঘর্ষ ঘটে।

উয়ুনি হলো সলার ডে উয়ুনির প্রবেশদ্বার, যা জনপ্রিয় একটি পর্যটন স্থান এবং বিশ্বের সবচেয়ে বড় লবণ সমভূমি। এর আয়তন প্রায় ১০ হাজার বর্গ কিলোমিটারেরও বেশি।

পোটোসি পুলিশের একজন মুখপাত্র সাংবাদিকদের জানান, এই প্রাণঘাতী দুর্ঘটনার ফলে ৩৭ জন প্রাণ হারিয়েছেন। আহত ৩৯ জন উয়ুনি শহরের চারটি হাসপাতালে ভর্তি রয়েছেন।  

পুলিশ কর্মকর্তারা নিহতদের পরিচয় শনাক্ত করতে কাজ করছেন। যারা হাসপাতালে ভর্তি হয়েছেন তাদেরও শনাক্ত করা হচ্ছে, বলেও জানান মুখপাত্র।

দুর্ঘটনার শিকার দুটি বাসের একটি অরুরো শহরের দিকে যাচ্ছিল। ওই শহরে বর্তমানে ল্যাটিন আমেরিকার অন্যতম গুরুত্বপূর্ণ এক উৎসব অনুষ্ঠিত হচ্ছে।

পুলিশের এক মুখপাত্র বলেন, দুর্ঘটনার পর বেঁচে থাকা দুই চালকের একজনকে যাত্রীরা মদ্যপ অবস্থায় দেখেছেন।  

বলিভিয়ার পাহাড়ি সড়কগুলো তেমন রক্ষণাবেক্ষণ করা হয় না। এসব সড়কে নজরদারিও কম থাকে। তাই এসব সড়ক বেশ বিপজ্জনক। এই সড়কগুলোতে প্রতি বছর গড়ে এক হাজার ৪০০ জনের প্রাণ যায়।

মন্তব্য (০)





image

ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তির ব্যাপারে যা বললেন ট্রাম্প

নিউজ ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্ক আরোপের হুম...

image

নিষেধাজ্ঞা উপেক্ষা করে আল-আকসা মসজিদে ৬৫ হাজার মুসল্লির জ...

নিউজ ডেস্কঃ ইসরায়েলি বিধিনিষেধ থাকা সত্ত্বেও পূর্ব জেরুজালেম...

image

চুক্তিতে পৌঁছাতে ইরান-যুক্তরাষ্ট্র উভয়ের ওপর বাড়ছে চাপ

নিউজ ডেস্ক : একটি আন্তর্জাতিক চুক্তিতে পৌঁছানোর জন্য মার্কিন...

image

সাহারা মরুভূমিতে বিকল ট্রাক, তৃষ্ণায় ৪৯ জনের মৃত্যু

নিউজ ডেস্ক : সাহারা মরুভূমির তীব্র দাবদাহে নাইজারের একটি প্র...

image

মার্কিন ভিসা নিয়ে ঢাকার দূতাবাসের বার্তা

নিউজ ডেস্ক : নির্দিষ্ট কিছু ক্যাটাগরির মার্কিন অনভিবাসী (নন-...

  • company_logo