• সমগ্র বাংলা

লালমনিরহাটে হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধনে আলুচাষী ও ব্যবসায়ীরা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

লালমনিরহাট প্রতিনিধিঃ কৃষক বাঁচাও, দেশ বাঁচাও এই স্লোগানকে সামনে রেখে লালমনিরহাটে হিমাগার কর্তৃক অতিরিক্ত ভাড়া বাড়ানোর প্রতিবাদে মানববন্ধন করেছেন আলু চাষী ও ব্যবসায়ীগণ।

শনিবার সকালে লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর বাজারে এই মানববন্ধনে বিপুলসংখ্যক কৃষক ও আলু ব্যবসায়ীরা মানববন্ধনে  অংশগ্রহণ করেন।

এ সময় চাষীরা অভিযোগ করে জানান, কৃষকদের সামর্থ্য বিবেচনা না করে হিমাগার কর্তৃপক্ষ দ্বিগুণ ভাড়া বৃদ্ধি করেছে। গত বছর কেজি প্রতি চার টাকায় আলু স্টোরজাত করা হলেও, এবারে তা বেড়ে দাঁড়িয়েছে আট টাকায়। এতে কৃষকদের জন্য বড় ধরনের আর্থিক চাপ সৃষ্টি হয়েছে, যা তাদের উৎপাদন খরচ মেটানোর জন্য বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।

এসময় আলু চাষী ও ব্যবসায়ীরা লালমনিরহাট-রংপুর মহাসড়কে আলু ও গাছের গুড়ি ফেলে ২ ঘন্টা ধরে সড়ক  অবরোধ করেন। 

এদিকে, এই প্রতিবাদ সভায় অংশগ্রহণকারীরা বলেন, হিমাগারের অতিরিক্ত ভাড়া বৃদ্ধি অবিলম্বে প্রত্যাহার করতে হবে, নয়তো এরপরে বৃহত্তর আন্দোলনের ডাক দিয়ে হিমাগারগুলোতে তালা ঝুলিয়ে দেওয়ার হুশিয়ারি প্রদান করেন। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিজিৎ চৌধুরী ঘটনাস্থলে এসে  আলু চাষীদের সমস্যা সমাধানের আশ্বাস দিলে চাষীরা রাস্তা অবরোধ তুলে নেন এবং পরিস্থিতি স্বাভাবিক করেন। এসময় তিনি প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদানেরও পরামর্শ দেন। 

 

মন্তব্য (০)





image

জলঢাকায় হাট বাজার ইজারাকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলার প্...

১

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর জলঢাকা পৌরসভার হাট বাজার উম...

image

ফরিদপুরে মধুমতীতে বর্ণাঢ্য নৌকা বাইচ ও কনসার্ট: মাদকমুক্ত...

২

ফরিদপুর প্রতিনিধি : ‘মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়...

image

সাতকানিয়ায় বাস-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ৪

৩

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:  চট্ট...

image

নড়াইলে আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ...

৪

নড়াইল প্রতিনিধি : আসন্ন শারদীয় দুর্গোৎসব ২০২৬ সুষ্ঠু ও সুন্দ...

image

নড়াইলে এনপিএলের নতুন ফ্র্যাঞ্চাইজি কালিয়া উপজেলা ফাইটার্স...

৫

নড়াইল প্রতিনিধি : নড়াইলে টেপ টেনিস বলের অন্যতম বড় আসর এনপিএল...

  • company_logo