• সমগ্র বাংলা

মাগুরায় অনুষ্ঠিত হলো তারুণ্যের উৎসব কাবাডি প্রতিযোগিতা ২০২৫

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

মাগুরা প্রতিনিধি: তারুণ্যের উৎসব - ২০২৫ উৎযাপণ উপলক্ষে মাগুরা সদর উপজেলার বাঁকা-হরিশপুর গ্রামে উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেলো গ্রাম বাংলার জনপ্রিয় ও জাতীয় খেলা কাবাডি।

মঙ্গলবার ২৫ ফেব্রুয়ারী বিকাল ৩ টায় মাগুরা কাবাডি ক্লাবের আয়োজনে বাঁকাহরিশপুর গ্রামের চৌরাস্তা মোড়ে খেলাটি অনুষ্ঠিত হয়। মাগুরা রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক মোঃ তৌহিদুল ইসলাম এর সঞ্চালনায় মাগুরা জেলা কাবাডি ক্লাবের সভাপতি এ্যাড. মোঃ মিজানুর রহমান মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলার অতিরিক্ত পুলিশ সুপার এ এস এম মুক্তারুজ্জামান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে, মাগুরা জেলা ক্রীড়া সংস্থার সদস্য কাজী আশিক রহমান,মাগুরা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ ইউনুছ আলী, সাধারণ সম্পাদক মোঃ আলী আশরাফ।  এই খেলার সার্বিক সহযোগীতায় ছিলেন মাগুরা কাবাডি ক্লাবের সহ-সভাপতি মোঃ মহসিন আলম ও মাগুরা কাবাডি ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইয়াসির আহম্মেদ বাবলু। খেলাটি প্রথম থেকে শেষ পর্যন্ত সুচারুরূপে পরিচালনা করেন মাগুরার কৃতি সন্তান ও জাতীয় আন্তর্জাতিক কাবাডি খেলোয়াড় মোঃ সাজিদ হোসেন। শুরুতে খেলার উদ্বোধন করেন মাগুরা রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও অনুষ্ঠানের বিশেষ অতিথি মোঃ ইউনুছ আলী। প্রধান অতিথি এ এস এম মুক্তারুজ্জামান তার বক্তব্যে বলেন, কাবাডি আমাদের দেশের জাতীয় খেলা। খেলাটি খুব স্বল্প জায়গায় অনুষ্ঠিত হতে পারে এবং স্বল্প সময়ে আয়োজন করা যায়। খেলাধূলা মানুষের মনকে সতেজ ও সন্দর করে তোলে। 

খেলায় মাগুরা জেলার মোট আটটি দল অংশ গ্রহন করে।মাগুরা জেলার প্রচুরসংখ্যক হাডুডু / কাবাডি খেলা প্রেমী জনতা এ সময় উপস্থিত থেকে খেলোয়ারদের উৎসাহ প্রদান সহ অনুষ্ঠানটিকে সাফল্যমন্ডিত করে তোলে। 

মন্তব্য (০)





image

জলঢাকায় হাট বাজার ইজারাকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলার প্...

১

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর জলঢাকা পৌরসভার হাট বাজার উম...

image

ফরিদপুরে মধুমতীতে বর্ণাঢ্য নৌকা বাইচ ও কনসার্ট: মাদকমুক্ত...

২

ফরিদপুর প্রতিনিধি : ‘মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়...

image

সাতকানিয়ায় বাস-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ৪

৩

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:  চট্ট...

image

নড়াইলে আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ...

৪

নড়াইল প্রতিনিধি : আসন্ন শারদীয় দুর্গোৎসব ২০২৬ সুষ্ঠু ও সুন্দ...

image

নড়াইলে এনপিএলের নতুন ফ্র্যাঞ্চাইজি কালিয়া উপজেলা ফাইটার্স...

৫

নড়াইল প্রতিনিধি : নড়াইলে টেপ টেনিস বলের অন্যতম বড় আসর এনপিএল...

  • company_logo