• সমগ্র বাংলা

ফরিদপুরে মাহিন্দ্র চলাচল বন্ধের দাবিতে সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধিঃ মাহিন্দ্র (থ্রি হুইলার) গাড়ি চলাচল বন্ধের দাবিতে সালথা-ফরিদপুর আঞ্চলিক সড়ক অবরোধ বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।

 সম্প্রতি সময়ে সড়ক দুর্ঘটনায় পরাপর দুই জন শিক্ষক নিহত ও দুই জন পঙ্গু হওয়ার ঘটনাকে কেন্দ্র করে  মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুই ঘন্টাব্যাপী  সালথা-ফরিদপুর সড়কের মেম্বার গট্টি এলাকায় এই বিক্ষোভ করে শিক্ষার্থীরা।

এ সময় সড়কের দুই পাশে গাছের গুড়ি ও বাঁশ ফেলে সড়কে যানবাহন চলাচল বন্ধ করে দিয়ে বিক্ষোভ করতে থাকে তারা। এতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনিছুর রহমান বালী, সালথা থানার ওসি মো. আতাউর রহমান ও উপজেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদ ঘটনাস্থলে এসে শিক্ষার্থীদের দাবি নেমে নেওয়ার আশ্বাস দেন। এরপর শিক্ষার্থীরা ইউএনওর কাছে বেশ কয়েকটি দাবি-দাওয়া তুলে ধরে সড়ক অবরোধ তুলে নেয়।

বিক্ষোভ চলাকালে বক্তব্য রাখে শিক্ষার্থী নাজমুল হাসান, শাহিন খা, সাকিবুল ইসলাম, সজিব শেখ, তুহিন হাসান, মাইমুনা সুলতানা, মারজিয়া ও রাদিয়া আক্তার।

তারা বলেন, সোমবার  (২৪ ফেব্রুয়ারি) স্কুল থেকে বাসায় ফেরার পথে মাহিন্দ্র গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে রাঙ্গারদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসমা বেগম নিহত হন। এর আগে ২০২৪ সালের ২১ নভেম্বর সড়ক দুর্ঘটনায় গোয়ালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. এসকেন্দার আলী মারা যান। এ ছাড়া সম্প্রতি মাহিন্দ্র দুর্ঘটনায় খারদিয়া মিয়া মিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজিয়া আক্তার গুরুতর আহত হন। পরে তার পা কেটে ফেলা হয়। একইভাবে ভাওয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আক্তারুজ্জামান পঙ্গু বরণ করেছেন।

শিক্ষার্থীরা আরো বলেন, বাস চলাচল বন্ধ থাকায় সালথা-ফরিদপুর সড়ক মাহিন্দ্র গাড়ি দখল করে নিয়েছেন। এই গাড়ি বেপরোয়া গতিতে চলাচল করছে। অদক্ষ ও নেশাগ্রস্ত ড্রাইভাররা মাহিন্দ্র গাড়ি চালাচ্ছেন। এমনকি শিশুদের হাতে মাহিন্দ্র গাড়ি তুলে দিচ্ছে পরিবার। যে কারণে প্রতিনিয়ত ঘটছে ভয়াবহ দুর্ঘটনা। এতে একের পর এক মৃত্যুর ঘটনা ঘটছে। অনেকে পঙ্গু হয়ে ঘরে বসে আছে। এমন অবস্থায় আমরা এই সড়কে আর  মাহিন্দ্র গাড়ি চালাতে দেব না।

 

তারা সালথা-ফরিদপুর সড়কে বাস চালু করার জন্য তিন দিনের আল্টিমিটাম দিয়ে বলেন, সালথা-ফরিদপুর সড়কে মাহিন্দ্রা গাড়ি চলাচল বন্ধ করে দিয়ে নতুন করে বাস চালু করার জন্য প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্শন করছি। আগামী তিন দিনের মধ্যে যদি মাহিন্দ্র বন্ধ করে দিয়ে বাস চালু না করা হয়, তাহলে শিক্ষার্থীদের পক্ষ থেকে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে। পরে শিক্ষার্থীরা উপজেলা নির্বাহী অফিসারের কাছে একটি স্মারকলিপি প্রদান করে। 

ফরিদপুরের সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনিছুর রহমান বালী জানান, শিক্ষার্থীরা  ফরিদপুর - সালথা সড়কে মাহিন্দ্র গাড়ি চলাচল বন্ধ করে বাস চালুর দাবি জানিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছিল। খবর পেয়ে ওসিসহ আমরা ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের দাবির সাথে একমত পোষণ করেছি। আমরা শিক্ষার্থীদের দাবিগুলোর বিষয় উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানাবো এবং এর একটা সমাধান করে দেব।

তিনি আরো জানান, পাশাপাশি বাস চালু করার বিষয়ে মালিক সমিতির সাথে যোগাযোগ করা হবে। আশা করি, শিক্ষার্থীদের দাবিগুলো পূরণ হবে।

মন্তব্য (০)





image

জলঢাকায় হাট বাজার ইজারাকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলার প্...

১

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর জলঢাকা পৌরসভার হাট বাজার উম...

image

ফরিদপুরে মধুমতীতে বর্ণাঢ্য নৌকা বাইচ ও কনসার্ট: মাদকমুক্ত...

২

ফরিদপুর প্রতিনিধি : ‘মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়...

image

সাতকানিয়ায় বাস-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ৪

৩

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:  চট্ট...

image

নড়াইলে আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ...

৪

নড়াইল প্রতিনিধি : আসন্ন শারদীয় দুর্গোৎসব ২০২৬ সুষ্ঠু ও সুন্দ...

image

নড়াইলে এনপিএলের নতুন ফ্র্যাঞ্চাইজি কালিয়া উপজেলা ফাইটার্স...

৫

নড়াইল প্রতিনিধি : নড়াইলে টেপ টেনিস বলের অন্যতম বড় আসর এনপিএল...

  • company_logo