• সমগ্র বাংলা

ঈশ্বরগঞ্জে একইদিনে দুইজনের আত্মহত্যা

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

ঈশ্বরগঞ্জ প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় একইদিনে দুইজনের আত্মহত্যার ঘটনা ঘটেছে। রবিবার উপজেলার জাটিয়া ও বড়হিত ইউনিয়নে এদুটি আত্মহত্যার ঘটনা ঘটে। এঘটনায় এলাকাবাসী শোকস্তব্ধ হয়ে পড়েছে।  

স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার জাটিয়া ইউনিয়নের টংটংগিয়া গ্রামের মৃত আব্দুল গনি খানের পুত্র সুজন খান (৪৮) ঋণের চাপে অভাবের তাড়নায় বিষপানে ও বড়হিত ইউনিয়নের ধৈরত ভোলসোমা গ্রামের মোস্তফা মিয়ার মেয়ে সাদিয়া আক্তার (১৮) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

জাটিয়া ইউনিয়নের ইউপি সদস্য নয়ন মিয়া জানান, কিছুদিন পূর্বে সুজনের একটি অটো রিক্সা চোরে নিয়ে যায়। পরবর্তীতে ঋণ করে একটি রিক্সা ক্রয় করেন। সে রিক্সাটিও কয়েকদিন পূর্বে সোহাগী বাজার থেকে চুরি করে নিয়ে যায়। এতে ঋণের চাপে অভাবের তাড়নায় আত্মহত্যা করতে পারেন বলে প্রাথমিক ভাবে ধারণা করছেন।

সাদিয়া আক্তারের পরিবার সূত্রে জানা যায়, ৩/৪ মাস ধরে সাদিয়া মানসিক রোগে ভোগতেছিলেন। সে বাড়িতে চিল্লাপাল্লা করতো ও রাতে ঘুমাতো না। বাবা মা সকালে খাওয়া দাওয়া করে কৃষি জমিতে লাউ এর বীজ রুপন করতে যান। পরে সাদিয়ার মা বাড়ীতে এসে ঘরের দরজা জানালা ভিতর থেকে বন্ধ দেখতে পেয়ে ডাক চিৎকার করলে স্থানীয়রা এসে দরজা জানালা ভেঙে ঘরের ভেতর প্রবেশ করে দেখতে পায় সাদিয়া তার পরনের ওরনা দিয়ে গলায় ফাঁস দিয়ে ফ্যানের সাথে ঝুলে আছে।

ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. ওবায়দুর রহমান বলেন, আত্মহত্যার ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। খবর পেয়ে উভয় ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ধরনের ঘটনা অত্যন্ত দুঃখজনক। আত্মহত্যার প্রকৃত কারণ জানার জন্য তদন্ত চলছে। তিনি আরো বলেন, মানসিক চাপ বা হতাশা নিয়ে কাউকে একা না রেখে তাদের সহায়তা করতে। এবং সবাইকে মানসিক স্বাস্থ্য সমস্যাগুলোর প্রতি আরও বেশি মনোযোগী হওয়ার এবং যাতে করে কেউ আত্মহত্যার পথ বেচে না নেন এ ব্যপারে একে অপরকে মানসিক সাহায্য করার আহ্বান জানিয়েছেন।

মন্তব্য (০)





image

জলঢাকায় হাট বাজার ইজারাকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলার প্...

১

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর জলঢাকা পৌরসভার হাট বাজার উম...

image

ফরিদপুরে মধুমতীতে বর্ণাঢ্য নৌকা বাইচ ও কনসার্ট: মাদকমুক্ত...

২

ফরিদপুর প্রতিনিধি : ‘মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়...

image

সাতকানিয়ায় বাস-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ৪

৩

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:  চট্ট...

image

নড়াইলে আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ...

৪

নড়াইল প্রতিনিধি : আসন্ন শারদীয় দুর্গোৎসব ২০২৬ সুষ্ঠু ও সুন্দ...

image

নড়াইলে এনপিএলের নতুন ফ্র্যাঞ্চাইজি কালিয়া উপজেলা ফাইটার্স...

৫

নড়াইল প্রতিনিধি : নড়াইলে টেপ টেনিস বলের অন্যতম বড় আসর এনপিএল...

  • company_logo