• লিড নিউজ
  • আন্তর্জাতিক

২৬৬ বার গাজা যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে ইসরাইল

  • Lead News
  • আন্তর্জাতিক

ফাইল ছবি

আন্তর্জাতিক ডেস্কঃ গত ১৯ জানুয়ারি যুদ্ধবিরতি চুক্তি হওয়ার পর থেকে এ পর্যন্ত ২৬৬ বার গাজা যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে ইসরাইল। ফিলিস্তিনের নিরাপত্তা সূত্র আল-জাজিরাকে এ তথ্য জানিয়েছে।

চুক্তি লঙ্ঘনের ফলে অন্তত ১৩২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। যাদের মধ্যে ২৬ জন আহত হয়ে মারা গেছেন। শরনার্থী শিবিরে ইসরাইলের গুলির আঘাতে ও হামলায় ৯০০ জনেরও বেশি লোক আহত হয়েছেন।

সবচেয়ে বেশি চুক্তি লঙ্ঘনের ঘটনা ঘটেছে মধ্য গাজায়। সেখানে ১১০ বার, এরপর রাফায় ৫৪ বার, গাজা সিটিতে ৪৯ বার, খান ইউনিসে ১৯ বার এবং গাজার উত্তরাঞ্চলে ১৩ বার চুক্তি লঙ্ঘন হয়েছে। 

প্রসঙ্গত, গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, উপত্যকাটিতে ইসরাইলের নির্মম হামলায় ৪৮ হাজার ২৭১ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন এক লাখ ১১ হাজার ৬৯৩ জন। 

সরকারি গণমাধ্যম দপ্তর তাদের মৃতের সংখ্যা অন্তত ৬১ হাজার ৭০৯ জন জানিয়ে বলেছে, ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ হাজার হাজার ফিলিস্তিনি এখন মৃত বলে ধারণা করা হচ্ছে।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাস নেতৃত্বাধীন হামলায় ইসরাইলে কমপক্ষে ১,১৩৯ জন নিহত হয় এবং ২০০ জনেরও বেশি লোককে বন্দি করা হয়।

মন্তব্য (০)





image

ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তির ব্যাপারে যা বললেন ট্রাম্প

নিউজ ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্ক আরোপের হুম...

image

নিষেধাজ্ঞা উপেক্ষা করে আল-আকসা মসজিদে ৬৫ হাজার মুসল্লির জ...

নিউজ ডেস্কঃ ইসরায়েলি বিধিনিষেধ থাকা সত্ত্বেও পূর্ব জেরুজালেম...

image

চুক্তিতে পৌঁছাতে ইরান-যুক্তরাষ্ট্র উভয়ের ওপর বাড়ছে চাপ

নিউজ ডেস্ক : একটি আন্তর্জাতিক চুক্তিতে পৌঁছানোর জন্য মার্কিন...

image

সাহারা মরুভূমিতে বিকল ট্রাক, তৃষ্ণায় ৪৯ জনের মৃত্যু

নিউজ ডেস্ক : সাহারা মরুভূমির তীব্র দাবদাহে নাইজারের একটি প্র...

image

মার্কিন ভিসা নিয়ে ঢাকার দূতাবাসের বার্তা

নিউজ ডেস্ক : নির্দিষ্ট কিছু ক্যাটাগরির মার্কিন অনভিবাসী (নন-...

  • company_logo