প্রতীকী ছবি
ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা এক যুবক নিহত হয়েছেন।
সোমবার (১৭ ফেব্রুয়ারী) সকালে ফরিদপুর সদরের বাইতুল আমান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, রাজবাড়ী জেলা হয়ে ফরিদপুরের ওপর দিয়ে ভাঙ্গা যাচ্ছিল একটি ট্রেন। এসময় কাটা পড়ে ওই যুবক।
এদিকে, একই ট্রেনের যাত্রী মো. আফিফ আল আবির (২০) নামের অপর এক যুবক দুর্ঘটনাটি দেখতে গিয়ে নিজেও গুরুতর আহত হয়েছেন। তিনি ট্রেনের দরজার সামনে গিয়ে ঘটনাস্থল ভালোভাবে দেখতে চাইলে পা পিছলে নিচে পড়ে যান। এতে তার এক হাত ভেঙে যায় এবং শরীরে গুরুতর আঘাত লাগে। আহত আফিফকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তিনি এখন চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
স্থানীয় প্রশাসন ও রেলওয়ে কর্তৃপক্ষ দুর্ঘটনার কারণ তদন্ত শুরু করেছে। নিহত ব্যক্তির পরিচয় জানতে এবং দুর্ঘটনা রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে বলে জানা গেছে।
এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং স্থানীয়রা ট্রেন চলাচলের সময় সতর্কতা বাড়ানোর দাবি জানিয়েছেন।
রাজবাড়ী রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিদ্দিকুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর জলঢাকা পৌরসভার হাট বাজার উম...
ফরিদপুর প্রতিনিধি : ‘মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়...
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্ট...
নড়াইল প্রতিনিধি : আসন্ন শারদীয় দুর্গোৎসব ২০২৬ সুষ্ঠু ও সুন্দ...
নড়াইল প্রতিনিধি : নড়াইলে টেপ টেনিস বলের অন্যতম বড় আসর এনপিএল...

মন্তব্য (০)