• লিড নিউজ
  • আন্তর্জাতিক

ইউক্রেনে শান্তিরক্ষী বাহিনী পাঠাতে প্রস্তুত যুক্তরাজ্য

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ ইউক্রেনে শান্তিরক্ষী বাহিনী পাঠাতে প্রস্তুত যুক্তরাজ্য।দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার রোববার (১৬ ফেব্রুয়ারি) জানিয়েছেন, তিনি যুদ্ধ বন্ধের পর ইউক্রেনে শান্তিরক্ষী বাহিনীর অংশ হিসেবে ব্রিটিশ সেনা পাঠাতে প্রস্তুত। 

এক প্রতিবেদনে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স বলেছে, ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার রোববার বলেছেন, তিনি যুদ্ধ পরবর্তী শান্তিরক্ষী বাহিনীর অংশ হিসেবে ইউক্রেনে ব্রিটিশ সেনা পাঠাতে প্রস্তুত। কারণ তিনি যুক্তরাষ্ট্রকে দেখাতে চান, সংঘাত অবসানের আলোচনায় ইউরোপীয় দেশগুলোর ভূমিকা থাকা উচিত। 

ব্রিটিশ প্রধানমন্ত্রী জানান, তিনি ব্রিটিশ সেনাদের ‘ক্ষয়ক্ষতির’ মুখে ঠেলে দিতে এ সিদ্ধান্ত নেননি। তবে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আগামীতে কোনও আগ্রাসন থেকে বিরত রাখতে এবং ইউক্রেনের ‘স্থায়ী শান্তি’ নিশ্চিত করতে এটি অপরিহার্য। 

আর আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ইউক্রেন যুদ্ধ অবসানের যেকোনও ‘প্রকৃত আলোচনার’ অংশ হবে ইউক্রেন এবং ইউরোপ। তিনি ইঙ্গিত দিয়েছেন, চলতি সপ্তাহে রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনায় পুতিন শান্তির বিষয়ে কতটা গুরুত্ব দেয় তা দেখার সুযোগ রয়েছে। 

 

কিয়ার স্টারমার ডেইলি টেলিগ্রাফ পত্রিকায় লিখেছেন, ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যু্দ্ধ সমাপ্তির বিষয়টি পুতিনের পুনরায় আগ্রাসন শুরুর আগের সাময়িক বিরতি হতে পারে না। 

স্টারমার আরও লিখেছেন, ‘প্রয়োজনে আমাদের নিজস্ব সেনা মোতায়েন করে ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিত করতে অবদান রাখতে প্রস্তুত। ’

প্রবন্ধে তিনি আরও লেখেন, ‘আমি এটা হালকাভাবে বলছি না। ব্রিটিশ সেনাদের ঝুঁকির মুখে ফেলার সঙ্গে যে দায়িত্ব আসে তা আমি গভীরভাবে অনুভব করি। ’

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ইউক্রেন নিয়ে আলোচনার আহ্বানে সাড়া দিয়ে সোমবার প্যারিসে জার্মান চ্যান্সেলর ওলাফ শালৎস, পোলিশ প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক, ন্যাটো মহাসচিব মার্ক রুটে, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এবং অন্যান্য ইউরোপীয় নেতাদের সঙ্গে স্টারমার যোগ দেবেন বলে আশা করা হচ্ছে।

মন্তব্য (০)





image

মোদির বিরুদ্ধে ফোনে আড়িপাতার অভিযোগ রাহুল গান্ধীর

১

নিউজ ডেস্ক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে নি...

image

হরমুজে এলপিজিবাহী জাহাজে বিস্ফোরণ

২

আন্তর্জাতিক ডেস্ক : হরমুজ প্রণালির পূর্ব দিকে সমুদ্রে পেতে রাখা মাইনে আঘাত লে...

image

রিয়াদে ড্রোন হামলা, ধ্বংসের দাবি সৌদি জোটের

৩

নিউজ ডেস্কঃ ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের হামল...

image

‎সংযুক্ত আরব আমিরাতে সড়ক দুর্ঘটনায় নিহত ১৪, আহত ৩০

৪

‎নিউজ ডেস্কঃ সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা অঞ্চলে ভয়াবহ স...

image

উপদেষ্টার পদ ছাড়লেন ডোনাল্ড ট্রাম্প জুনিয়র

৫

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বড় ছেলে ডোনাল্ড ট্র...

  • company_logo