• সমগ্র বাংলা

লবণের ট্রাকের চাপায় যুবকের মৃত্যু

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রাম - কক্সবাজার মহাসড়ক লবণের পানি পড়ে পিচ্ছিলে হঠাৎ কাত হয়ে যায় চলন্ত মোটরসাইকেল।  এ সময় মোটরসাইকেল থেকে দুই আরোহী ছিটকে পড়লে তাঁদের চাপা দেয় লবণবোঝাই একটি ট্রাক। এতে ঘটনাস্থলেই নিহত হন একজন। অপরজনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গতকাল মঙ্গলবার রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়া লোহাগাড়া সীমান্ত ঠাকুরদীঘি এলাকায় এ ঘটনা ঘটেছে। নিহত মোটরসাইকেল আরোহীর নাম সাইফুদ্দীন জামিল (২৭)। তিনি চট্টগ্রামের পটিয়া উপজেলার হুলাইন এলাকার মোহাম্মদ ইউনুছের ছেলে। আহত হয়েছেন একই এলাকার বাসিন্দা রেজাউল করিম (২৬)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুই বন্ধু সাইফুদ্দীন ও রেজাউল একটি মোটরসাইকেল নিয়ে কক্সবাজারে বেড়াতে গিয়েছিলেন। বেড়ানো শেষে গতকাল রাতে বাড়িতে ফিরছিলেন। রাত সাড়ে আটটার দিকে মোটরসাইকেল নিয়ে তাঁরা চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়ার ছদাহার হাঙর রাজঘাটা এলাকার এস আই পার্ক কনভেনশন হলের সামনে পৌঁছান। এ সময় পিচ্ছিল মহাসড়কে তাঁদের মোটরসাইকেলটি কাত হয়ে যায়। এর পরপরই দুই আরোহীকে পেছনে থাকা চট্টগ্রামমুখী একটি ট্রাক চাপা দেয়। ঘটনাস্থলে সাইফুদ্দীন জামিল নিহত হন। গুরুতর আহত অবস্থায় রেজাউল করিমকে স্থানীয় লোকজন উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পাঠান।

মন্তব্য (০)





image

জলঢাকায় হাট বাজার ইজারাকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলার প্...

১

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর জলঢাকা পৌরসভার হাট বাজার উম...

image

ফরিদপুরে মধুমতীতে বর্ণাঢ্য নৌকা বাইচ ও কনসার্ট: মাদকমুক্ত...

২

ফরিদপুর প্রতিনিধি : ‘মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়...

image

সাতকানিয়ায় বাস-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ৪

৩

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:  চট্ট...

image

নড়াইলে আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ...

৪

নড়াইল প্রতিনিধি : আসন্ন শারদীয় দুর্গোৎসব ২০২৬ সুষ্ঠু ও সুন্দ...

image

নড়াইলে এনপিএলের নতুন ফ্র্যাঞ্চাইজি কালিয়া উপজেলা ফাইটার্স...

৫

নড়াইল প্রতিনিধি : নড়াইলে টেপ টেনিস বলের অন্যতম বড় আসর এনপিএল...

  • company_logo