• সমগ্র বাংলা

গাজীপুরে বনের ভেতর মিলল নিখোঁজ অটোরিকশা চালকের মরদেহ

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে নিখোঁজের ২ দিন পর গহিন বন থেকে ফালান (২৬)  নামের এক অটোরিকশা চালকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে মরদেহ উদ্ধারের সময় তার সঙ্গে থাকা অটোরিকশাটি পাওয়া যায়নি।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল। এর আগে দুপুরে উপজেলার মাওনা ইউনিয়নের বেলতলী গ্রামের জোড়পুকুর এলাকার রাথুরা বনের ভেতর থেকে মরদেহটি পাওয়া যায়।

নিহত ফালান ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার পাগলা থানার লংগাইর ইউনিয়নের চারবাড়িয়া গ্রামের মো. মফিজ উদ্দিনের ছেলে। তিনি শ্রীপুর পৌরসভার চন্নাপাড়া গ্রামের বাদল মিয়ার বাড়িতে ভাড়া থেকে অটোরিকশা চালাতেন।

ওসি বলেন, গত সোমবার অটোরিকশা চালকের স্ত্রী রিনা আক্তার বাদী হয়ে থানায় নিখোঁজের একটি জিডি করেন। এরপর থেকে পুলিশ অটোরিকশা চালককে উদ্ধারের কাজ করে।

ওসি আরো বলেন, বনের ভেতর একটি মরদেহ পড়ে রয়েছে এমন খবর পেয়ে দুপুরে ঘটনাস্থল থেকে অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করা হয়। পরে চালকের স্বজনদের জানানো হয়। পরে তারা এসে মরদেহ শনাক্ত করেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মুখে শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, অটোরিকশা ছিনিয়ে নিতে তাকে হত্যা করা হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান পুলিমের ওই কর্মকর্তা।

 

মন্তব্য (০)





image

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ঈশ্বরগঞ্জে ছাত্রশিবিরের বিক...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের...

image

ফরিদপুরে জুলাই অভ্যুত্থানের রাষ্ট্রীয় অনুষ্ঠানে অনুপস্থি...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে জুলাই অভ্যুত্থান উপলক্ষে আয়োজি...

image

ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের সন্ধান মেলেনি, উদ্ধার অভিযা...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...

image

ভারতে পাচারের সময় বেনাপোল চেকপোষ্ট কাস্টমসে স্বর্ণসহ এক ...

বেনাপোল প্রতিনিধি : ভারতে পাচারের চেষ্টাকালে বেনাপোল ইমিগ্রে...

image

নড়াইলে ভাবগাম্ভীর্য ও শ্রদ্ধায় পালিত হলো ‘জুলাই গণঅভ্যু...

নড়াইল প্রতিনিধি : যথাযথ মর্যাদা, গভীর শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্...

  • company_logo