• লিড নিউজ
  • আন্তর্জাতিক

ইসরাইলি সেনাবাহিনীর গুলিতে নিরস্ত্র ফিলিস্তিনিদের মৃত্যু সংখ্যা বাড়ছে

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ অধিকৃত পশ্চিম তীরে সেনাদের গুলি চালানোর নির্দেশ বাড়িয়েছে ইসরাইলি সেনাবাহিনী। যার ফলে অঞ্চলটিতে সামরিক অভিযানে নিরস্ত্র ফিলিস্তিনিদের মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। 

ইসরাইলি সংবাদপত্র হারেৎজের মতে, সেনাবাহিনীর কেন্দ্রীয় কমান্ড গাজা যুদ্ধে ব্যবহৃত গুলি চালানোর নীতি পশ্চিম তীরে বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে। যার ফলে সন্দেহভাজন হোক বা না হোক যেকোনও নিরস্ত্র ফিলিস্তিনিকেই হত্যা করা হচ্ছে।  কেন্দ্রীয় কমান্ড কমান্ডার আভি ব্লটের এই নির্দেশ সেনাদের গুলি করা আরও সহজ করা তুলেছে। 

পশ্চিম তীরে চলমান সামরিক অভিযানে অংশগ্রহণকারী ইসরাইলি সেনাদের উদ্ধৃতি দিয়ে সংবাদপত্রটি বলেছে, আভি ব্লট তাদের ফিলিস্তিনিদের গ্রেফতার না করে হত্যা করার উদ্দেশে গুলি করার অনুমতি দিয়েছেন।

সেনারা ব্যাখ্যা করেছে, পশ্চিম তীরে নিরস্ত্র ফিলিস্তিনিদের সাম্প্রতিক মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পাওয়া ‘অস্বাভাবিক’। কারণ তারা ব্লটের নির্দেশে বিস্ফোরক স্থাপন বা ‘ভূমিতে বিশৃঙ্খলা’ করার সন্দেহে যে কোনও ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করতে পারে।

হারেৎজ সেনাবাহিনীর ইউনিট কমান্ডারদের উদ্ধৃত করে বলেছে, সেনাবাহিনীর পশ্চিম তীর বিভাগের প্রধান ইয়াকি ডলফ, সৈন্যদের যুদ্ধক্ষেত্র থেকে আসা এবং চেকপয়েন্টের দিকে অগ্রসর হওয়া যেকোনোও যানবাহনে গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন।

গত রোববার (৯ ফেব্রুয়ারি) পশ্চিম তীরে একটি সামরিক চেকপয়েন্টের দিকে এগিয়ে আসা একটি গাড়িতে ইসরাইলি সেনার গুলিতে দুই ফিলিস্তিনি নিহত হন। 

তবে ইসরাইলি সেনাবাহিনী পশ্চিম তীরে গুলি চালানোর আদেশের কোনো পরিবর্তনের বিষয়টি অস্বীকার করেছে। হারেৎজকে সেনাবাহিনী জানিয়েছে, পশ্চিম তীরের জন্য ‘যুদ্ধের নিয়মে কোনও পরিবর্তন হয়নি’।

মন্তব্য (০)





image

লোহিত সাগরে বিশাল স্বার্থ, তবুও যুদ্ধে জড়াতে নারাজ ইতালি

নিউজ ডেস্ক : লোহিত সাগরে ইতালি যুদ্ধ করতে নামেনি বলে স্পষ্ট জানিয়ে দিয়েছ...

image

মোদি জন্মদিনের অনুষ্ঠানে না থাকায় শিক্ষার্থীদের জরিমানা, ...

নিউজ ডেস্ক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপল...

image

মস্কোতে ইউক্রেনের ‘নজিরবিহীন’ ড্রোন হামলা, নিহত ২

নিউজ ডেস্ক : রাশিয়ার রাজধানী মস্কো ও আশপাশের অঞ্চলে ইউক্রেনে...

image

‎ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর হামলা মোকাবিলায় সৌদিকে সামরিক স...

নিউজ ডেস্কঃ ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলা ক্রমেই বাড়তে থাকা...

image

নিউইয়র্কের আকাশে দুই গ্লাইডার বিমানের সংঘর্ষ, প্রাণ গেল এ...

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের আপস্ট...

  • company_logo